Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অনৈতিকতার অভিযোগে বসুন্দিয়ায় বিএনপি নেতার পদ স্থগিত

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৫, ২০২৬No Comments৩০ Views
Facebook Twitter WhatsApp
অনৈতিকতার অভিযোগে বসুন্দিয়ায় বিএনপি নেতার পদ স্থগিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন-অর-রশীদের দলীয় পদ স্থগিত করেছে সদর উপজেলা বিএনপি। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, হারুন-অর-রশীদের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় উপজেলা বিএনপি। অভিযোগের প্রেক্ষিতে দলীয়ভাবে তদন্তও শুরু হয়েছে।

স্থানীয় একটি সূত্র দাবি করেছে, ওই বিএনপি নেতা তার প্রবাসী ভাইয়ের ছেলের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে তার স্ত্রী এলাকাবাসীর কাছে অভিযোগ করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে মানববন্ধনের ডাক দেয়া হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হারুন-অর-রশীদ। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তার ভাষ্য মতে, স্থানীয় একটি চক্র তার পরিবারের এক সদস্যকে কটুক্তি করায় তিনি প্রতিবাদ করেন। এর জের ধরেই তাকে সামাজিকভাবে হেয় করতে এ ধরনের অভিযোগ তোলা হয়েছে।

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১

জুন ৮, ২০২৬

বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু

জুন ৮, ২০২৬

বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.