Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত শাড়ির চালান আটক

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৫, ২০২৬No Comments১০ Views
Facebook Twitter WhatsApp
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত শাড়ির চালান আটক
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা

যশোরের বেনাপোল স্থলবন্দর-এ সিন্থেটিক ফেব্রিক্স ঘোষণার আড়ালে বিপুল পরিমাণ শাড়ি ও থ্রি-পিস আমদানির একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার বিকেলে বন্দরের ১৯ নম্বর শেডে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয়। আটক পণ্যের আমদানিকারক ঢাকাস্থ ‘নুসরাত ট্রেডিং’ এবং খালাস কার্যক্রমে নিয়োজিত ছিল ‘খাজা এন্টারপ্রাইজ’ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

কাস্টমস সূত্রে জানা গেছে, নুসরাত ট্রেডিং শনিবার ভারত থেকে ২৬০ প্যাকেজ সিন্থেটিক ফেব্রিক্স ঘোষণা দিয়ে একটি চালান আমদানি করে। পরে পণ্যটি বন্দরের ১৯ নম্বর শেডে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানে দেখা যায়, ঘোষণায় উল্লেখিত ২৬০ প্যাকেজের পরিবর্তে মোট ২৬৭ প্যাকেজ পণ্য রয়েছে। এছাড়া সিন্থেটিক ফেব্রিক্সের আড়ালে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস পাওয়া যায়।

মিথ্যা ঘোষণায় আমদানি করা এসব পণ্য সাময়িকভাবে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আটক পণ্যের মূল্য ৫০ লাখ টাকার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, প্রাথমিক তদন্তে ঘোষণার বাইরে শাড়ি পাওয়া গেছে। বর্তমানে পণ্যের ইনভেন্টরি কার্যক্রম চলছে।

এটি শেষ হলে প্রকৃত পরিমাণ এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করা যাবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১

জুন ৮, ২০২৬

বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু

জুন ৮, ২০২৬

বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.