Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফন্টু চাকলাদারকে জয়ী করার আহবান জেলা আ.লীগ সভাপতি ও সম্পাদকের

banglarbhoreBy banglarbhoreMay 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

আসন্ন সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে যশোর পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভায় সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুকে জয়ী করার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। শুক্রবার সন্ধ্যায় শহরের বকচর হুশতলা এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, যশোর শহর আজ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের শহর হতে চলেছে। তাই এ ক্ষেত্রে আপনারা যদি সঠিক নেতা নির্বাচনে ব্যর্থ হন তাহলে যশোর শহর সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হবে। এখানে সাধারণ মানুষ বসবাস করতে পারবে না। এ কারণে আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক হয়েছি যাতে করে আমরা যশের শহরকে সন্ত্রাসী মুক্ত করতে পারি এবং সরকারি সকল অনুদান আপনাদের মাঝে বিতরণ করতে পারি।

মতবিনিময় সভায় প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদার বলেন, নির্বাচনে এমন একজন প্রার্থীকে বিজয়ী করতে হবে যে আপনাদের সুখ-দুঃখে পাশে থাকবে। কোথা থেকে কে এসে টাকা ছড়াচ্ছে এটা বিবেচনায় নেবেন না। যারা রাজনীতি করে এসে নির্বাচন করছে তাদের উপজেলা নির্বাচনে বিজয়ী করবেন।

সভায় নেতৃবৃন্দ চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর সাথে ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আর মিলিকেও বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ ইলিয়াসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহামুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগ সদস্য গোলাম মো¯ত্মফা, রেজাউল ইসলাম, আনোয়ার হোসেন মো¯ত্মাক, মোয়াজ্জেম হোসেন, সামিরুল ইসলাম পিয়াস, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল আলম মিন্টু, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইউসুফ শাহীদ, পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমন, প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.