Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে যুবদলের মিছিল
  • চৌগাছায় প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা গুরুতর
  • পানি নিস্কাশনের ড্রেন বন্ধ : শার্শায় দুই শিক্ষা প্রতিষ্ঠানসহ চল্লিশ পরিবার পানিবন্দি
  • দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মাগুরায় যুবদল-ছাত্রদলের সমাবেশ
  • চৌগাছায় ইয়াবাসহ গ্রেফতার ২
  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পণ্য পাচারচেষ্টা কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩
  • উপজেলা শিক্ষা কর্মকর্তার দফতরে এমএসটিপি স্কুল ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ
  • যশোরে তিন দিনব্যাপি পিআইবির মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং’ সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৩, ২০২৬

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে যুবদলের মিছিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে যুবদলের মিছিল
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা এবং অপপ্রচার ও শিষ্ঠাচারবহির্ভুত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে যশোর জেলা যুবদল।

মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চিত্রা মোড়, দড়াটানা মোড়, গরীব শাহ মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ বিষয় জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে যুবদল রাজপথে সোচ্চার রয়েছে।

যেখানেই আওয়ামী লীগ এবং তাদের দোসররা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাবে, সেখানেই যুবদল তাদের প্রতিহত করবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী  প্রতিহিংসা ও সংঘাতপূর্ণ রাজনীতির অবসান ঘটিয়ে জনকল্যাণমুখী এবং সুষ্ঠু ও  পরিশীলিত রাজনীতির নতুন ধারার সুচনা করেছেন।

সেই রাজনীতির ধারাকে বাঁধাগ্রস্ত করতে রাজনীতির নামে একটি গোষ্ঠী অপরাজনীতির পাঁয়তারা করছে। রাজনীতির নামে কেউ অপরাজনীতি করলে যুবদল দাঁতভাঙা জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা গুরুতর

পানি নিস্কাশনের ড্রেন বন্ধ : শার্শায় দুই শিক্ষা প্রতিষ্ঠানসহ চল্লিশ পরিবার পানিবন্দি

দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মাগুরায় যুবদল-ছাত্রদলের সমাবেশ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.