Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পণ্য পাচারচেষ্টা কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩
  • উপজেলা শিক্ষা কর্মকর্তার দফতরে এমএসটিপি স্কুল ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ
  • যশোরে তিন দিনব্যাপি পিআইবির মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং’ সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন
  • রামপালে প্রতিমন্ত্রীর নির্দেশে খালের বাঁধ অপসারণ
  • মাগুরায় ‘বাঘ’ আতঙ্ক’
  • দেবহাটায় প্রনোদনা কর্মসূচির গাছের চারা বিতরণ 
  • জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৩, ২০২৬

যশোরে তিন দিনব্যাপি পিআইবির মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং’ সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে তিন দিনব্যাপি পিআইবির মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং’ সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে যশোরে তিন দিনব্যাপি ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

সোমবার বিকালে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এই সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল এডিটর কাউন্সিলের সদস্য শান্তনু ইসলাম সুমিত। এ সময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে ভুল তথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই এবং ফ্যাক্ট চেকিংয়ের কৌশল জানা অত্যন্ত জরুরি।

এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও অভিমত ব্যাক্ত করেন তিনি। এ সময় তিনি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহবান জানান।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চলানায় বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, যশোরের সাংবাদিক সাইফুল ইসলাম সজল, মহসিন মিলন প্রমুখ।

তিনদিনের প্রশিক্ষণ কর্মশালায় দুটি ব্যাচে জেলা ও উপজেলার ৭০জন গণমাধ্যমকর্মী অংশ নেন। এর আগে, গত শনিবার তিন দিনব্যাপি এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পণ্য পাচারচেষ্টা কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩

উপজেলা শিক্ষা কর্মকর্তার দফতরে এমএসটিপি স্কুল ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

রামপালে প্রতিমন্ত্রীর নির্দেশে খালের বাঁধ অপসারণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.