Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পণ্য পাচারচেষ্টা কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩
  • উপজেলা শিক্ষা কর্মকর্তার দফতরে এমএসটিপি স্কুল ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ
  • যশোরে তিন দিনব্যাপি পিআইবির মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং’ সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন
  • রামপালে প্রতিমন্ত্রীর নির্দেশে খালের বাঁধ অপসারণ
  • মাগুরায় ‘বাঘ’ আতঙ্ক’
  • দেবহাটায় প্রনোদনা কর্মসূচির গাছের চারা বিতরণ 
  • জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৩, ২০২৬

রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। সোমবার বেলা ১২ টায় যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের পাইপপট্টি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় তারা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সমাবেশে মজিবর রহমান খান মহারাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, শ্রমিকনেতা মনির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৬ জুন রাতে রংপুর নগরীর খামারবাড়ি মোড়ে অবস্থিত আলম হোটেলে কর্মরত শ্রমিক শাওনকে হোটেল মালিকের ছেলে মিজানুর রহমান মনু হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনার প্রতিবাদে রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ হলেও এখনও অপরাধীকে আইনের আওতায় আনা হয়নি।

তারা দাবি করেন, দীর্ঘ ৪২ বছর ধরে হোটেল শ্রমিকরা কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রম আইনের বাস্তবায়ন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশনের বিধান কার্যকরের দাবি জানিয়ে আসলেও সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে একের পর এক শ্রমিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে।

নেতৃবৃন্দ অবিলম্বে শাওন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইএলও কনভেনশন অনুযায়ী নিহত শাওনের পরিবারকে তার আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানেরও দাবি করেন।

এ ছাড়া হোটেল-রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট বাস্তবায়ন, শ্রমিকদের পরিচয়পত্র, নিয়োগপত্র, সার্ভিস বুক, সাপ্তাহিক ছুটি, হাজিরা খাতা সংরক্ষণসহ শ্রম আইন যথাযথভাবে কার্যকরের দাবি জানানো হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পণ্য পাচারচেষ্টা কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩

উপজেলা শিক্ষা কর্মকর্তার দফতরে এমএসটিপি স্কুল ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

যশোরে তিন দিনব্যাপি পিআইবির মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং’ সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.