Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পণ্য পাচারচেষ্টা কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩
  • উপজেলা শিক্ষা কর্মকর্তার দফতরে এমএসটিপি স্কুল ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ
  • যশোরে তিন দিনব্যাপি পিআইবির মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং’ সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন
  • রামপালে প্রতিমন্ত্রীর নির্দেশে খালের বাঁধ অপসারণ
  • মাগুরায় ‘বাঘ’ আতঙ্ক’
  • দেবহাটায় প্রনোদনা কর্মসূচির গাছের চারা বিতরণ 
  • জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৩, ২০২৬

জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা :
চুয়াডাঙ্গার জীবননগরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলার জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং দুদক ঝিনাইদহের সহযোগিতায় এ আয়োজন করা হয়। “অভাব নয়, সীমাহীন লোভ ও মানসিকতায় দুর্নীতির প্রধান কারণ” এ প্রতিপাদ্যে পক্ষে-বিপক্ষে প্রতিযোগীরা সামাজিক আন্দোলন ও আইনের প্রয়োগের গুরুত্ব নিয়ে প্রাণবন্ত আলোচনা করে।

প্রতিযোগিতায় জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় (পক্ষে দল) প্রথম স্থান এবং শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় (বিপক্ষ দল) দ্বিতীয় স্থান অর্জন করে। এছাড়াও অনুষ্ঠান শেষে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুন্সি মাহবুবুর রহমান বাবু।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন জীবননগর ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন। বিচারকের দায়িত্ব পালন করেন জীবননগর ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তারেক, উথলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী মোমিন উদ্দীন এবং শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মঈন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়ন ও সুশাসনের প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগেই দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী করা সম্ভব। পরে দুর্নীতির কুফল, নৈতিক মূল্যবোধ এবং সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পণ্য পাচারচেষ্টা কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩

উপজেলা শিক্ষা কর্মকর্তার দফতরে এমএসটিপি স্কুল ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

যশোরে তিন দিনব্যাপি পিআইবির মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং’ সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.