Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফ্ল্যাট দখলের অভিযোগে ডেভেলপারের সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNovember 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ফ্ল্যাট দখল, নির্মাণ সামগ্রী লুট, চাঁদাবাজি, বোমা হামলা ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ডেভলপার প্রতিষ্ঠান এস. এইচ. বিল্ডার্সের পরিচালক এস.এম. রফিকুল ইসলাম হীরক। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে তিনি এই অভিযোগগুলো করেন।

লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম হীরক জানান, যশোর শহরের কারবালা রোডে অবস্থিত ‘হাসান টাওয়ারে’র ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট জমির মালিক তাসলিমা হাসান, ফেনসি হাসান, তাদের ছেলে মেহেরাফসহ কয়েকজন জোরপূর্বক দখল করে নিয়েছেন।

দখলকারীরা ফ্ল্যাটের নির্মাণ সামগ্রি লুট করে প্রায় সাত লাখ টাকার ক্ষতি করেছে এবং সামগ্রি ভাঙচুর করে আরও দেড় লাখ টাকার ক্ষতিসাধন করেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, গত ৩০ ও ৩১ অক্টোবর রাতে তাকে ও তার মাকে হত্যার উদ্দেশ্যে ওই স্থানে ধারাবাহিকভাবে দুটি বোমা হামলা করা হয়।

হীরকের ভাষ্য, তাসলিমা হাসান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করছে, যার মধ্যে গোডাউনের মালামাল বিক্রি ও অবৈধভাবে দোকানঘর নির্মাণও রয়েছে। এছাড়া তারা ফোনে হত্যার হুমকি দিচ্ছে এবং একজন বড় মাপের পুলিশ কর্মকর্তার নাম ব্যবহার করে ভয় দেখাচ্ছে।

এসব বিষয়ে একাধিকবার কোতোয়ালী মডেল থানায় জিডি (সাধারণ ডায়েরি) করা হলেও কোনো আইনি প্রতিকার পাননি বলেও তিনি অভিযোগ করেন।

এস. এম. রফিকুল ইসলাম হীরক সংবাদ সম্মেলনে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার দাবি করেছেন।

অভিযোগ ডেভেলপার ফ্ল্যাট দখল সংবাদ সম্মেলন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.