Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মাদক ও সন্ত্রাসের অভিযোগে সাজু বদ্দি গ্রেপ্তার, সমর্থকদের উত্তেজনা
  • যশোরে ৩০ মামলার আসামি ‘বড় রুবেল’ ও সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ আটক
  • যশোর-২ আসন : নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ডা. ফরিদ
  • সাতক্ষীরা পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন ও মার্কেট নির্মাণ : জননিরাপত্তা নিয়ে উদ্বেগ
  • খাজুরায় এমপি গোলাম রসুলকে সংবর্ধনা
  • শ্রীপুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
  • মহেশপুরে বিএনপি কার্যালয়ে আগুন, বিস্ফোরণ
  • খুলনায় এক নারীর ব্যাগেই ৫টি অত্যাধুনিক অস্ত্র, বিপুল গুলি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বর্ণাঢ্য আয়োজনে সাগরদাঁড়িতে ৯দিনের মধুমেলার উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৯, ২০২৪Updated:জানুয়ারি ১৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মভিটায় কপোতাক্ষ পাড়ে শুরু হয়েছে নয় দিনব্যাপি মধুমেলা। যশোর জেলা প্রশাসনের আয়োজনে কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে গতকাল বিকেলে বর্ণাঢ্য আয়োজনে মধুমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে মধুমেলার উদ্বোধন করেন।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী ও যশোর-৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন ২৫ জানুয়ারিকে ঘিরে প্রতিবছর সাগরদাঁড়িতে এই মেলার আয়োজন করা হয়।এদিকে, মেলা উপলক্ষে কবির জন্মস্থান সাগরদাঁড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মধুভক্তের উপস্থিতিতে এবারও মুখরিত হয়ে উঠেছে কপোতাক্ষ নদের পাড়। কবির জন্মভূমির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পাড়, জমিদার বাড়ির আম্রকানন, বুড়ো কাঠবাদাম গাছতলা, বিদায় ঘাট, মধুপল্লীসহ মেলা প্রাঙ্গণে ইতিমধ্যে মধুভক্তদের পদচারণা শুরু হয়েছে। মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলা উপলক্ষে এলাকার মানুষের ভেতর দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
মেলা শুরুর দিন দুপুরের পর থেকেই মেলা দেখতে বিভিন্ন স্থান থেকে এসেছেন অসংখ্য মানুষ। সাগরদাঁড়িতে ঘুরে আসা উৎপল দে বলেন, ‘মধুমেলা উপভোগ করার জন্য ইতিমধ্যে সাগরদাঁড়ি এলাকাসহ চারপাশের গ্রামে গ্রামে আত্মীয়-স্বজন আসতে শুরু করেছে। অনেকেই মেয়ে-জামাই, বন্ধু-বান্ধবসহ অতিথিদের দাওয়াতও দিয়েছেন। প্রত্যেকটি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। এবারের মেলায় লাখো দর্শনার্থী ও মধুপ্রেমীদের সমাগম ঘটবে।’
মধুপল্লীর কাস্টডিয়ান মো. হাসানুজ্জামান বলেন, ‘মধুমেলা উপলক্ষে মধুপল্লী সুন্দরভাবে সাজানো হয়েছে। দর্শনার্থীরা মধুপল্লীতে কবির ভাস্কর্য, প্রসূতিস্থল, কাছারিবাড়ি, স্মৃতি বিজড়িত আসবাবপত্র ও ব্যবহার্য জিনিসপত্র দেখতে পারবেন।’
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব তুহিন হোসেন বলেন, ‘সাগরদাঁড়িতে মধুমেলার মধুমঞ্চে ৯দিনব্যাপি কেশবপুর ও যশোরের শিল্পীগোষ্ঠীর পাশাপাশি দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীরা অংশ নেবেন। এবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকেল মধুসূদন পদক প্রদান করা হবে। মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি প্রশাসন ব্যাপক তৎপর রয়েছে। সাগরদাঁড়িতে অশ্লীলতা মুক্ত মধুমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। মেলার চারিপাশে ও বিভিন্ন স্টলে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশের টহল টিম সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মাদক ও সন্ত্রাসের অভিযোগে সাজু বদ্দি গ্রেপ্তার, সমর্থকদের উত্তেজনা

মার্চ ৭, ২০২৬

যশোরে ৩০ মামলার আসামি ‘বড় রুবেল’ ও সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ আটক

মার্চ ৭, ২০২৬

যশোর-২ আসন : নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ডা. ফরিদ

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.