Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জীবননগরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
  • শ্যামনগর থানায় শাহ আলমের নেতৃত্বে অগ্নিসংযোগ ও অস্ত্র লুট!
  • মণিরামপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা
  • সাতক্ষীরায় কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
  • আইজিপির উপহার পেলেন কর্তব্যরত অবস্থায় জীবনদানকারী পুলিশ পরিবার
  • দীর্ঘ বন্ধের পর চালু হলো নাভারণের ঐতিহ্যবাহী পশুহাট
  • মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক কমিটির যৌথ সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, খুলনা বিভাগীয় ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক কমিটির যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে যশোর সদরের চাঁচড়া চেকপোস্টে যশোর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজি. ৪৬২) ভবনের দ্বিতীয়তলায় সংগঠনের খুলনা বিভাগীয় ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ‘অত্যাবশকীয় পরিষেবা বিল বাতিল এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশোধনীর লক্ষ্যে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৯ দফা দাবিতে’ এ যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সসংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী। বিশেষ অতিথি ছিলেন সসংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আব্দুর রহিম বকস দুদু, যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম মিন্টু সহ খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সরকার ঘোষিত অত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২০২৪ কে শ্রমজীবী মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী উল্লেখ করে অবিলম্বে বাতিলের দাবি জানান। অত্যাবশ্যকীয় পরিসেবা বিল-২০২৪ অনুমোদন পেলে দেশের শ্রমিক-কর্মচারীরা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন অনুযায়ী, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ অন্যান্য ন্যায়সংগত অধিকার, সামাজিক মর্যাদা ও সুরক্ষা থেকে বঞ্চিত হবে মর্মে আলোচনা করা হয়। এছাড়া পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশোধনী পূর্বক সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৯ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জীবননগরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

মার্চ ১১, ২০২৬

শ্যামনগর থানায় শাহ আলমের নেতৃত্বে অগ্নিসংযোগ ও অস্ত্র লুট!

মার্চ ১১, ২০২৬

মণিরামপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.