Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ফুলকুঁড়ি আসরের ‘জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত
  • যেকোন মূল্যে জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করবো : হাবিব
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চৌগাছায় শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্যামনগরে গণমিছিল ও সমাবেশ
  • জুলাই গণ-অভ্যুত্থান দিবস তালায় জামায়াতের সামাবেশ ও গণমিছিল
  • যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক পাচারকারী
  • কেশবপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
  • রামপালে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন কেশবপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট এস. এম. জাকির হোসেন

banglarbhoreBy banglarbhoreJune 12, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলার কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের অন্তর্গত টিটাবাজিতপুর গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট এস. এম. জাকির হোসেন সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তিনি মৃত এস. এম. অবেদ আলী ও রিজিয়া বেগমের সন্তান।

অ্যাডভোকেট জাকির হোসেন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন।

তার শিক্ষাজীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউট থেকে এসএসসি এবং কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ইউএস বাংলা গ্রুপের প্রতিষ্ঠান গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম উভয়ই প্রথম শ্রেণীতে কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।

বর্তমানে তিনি একাধারে ঢাকা জজকোর্ট, ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত।

পেশাগত দায়িত্বের পাশাপাশি অ্যাডভোকেট জাকির হোসেন বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর কেন্দ্রীয় এলামনাই এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক, গ্রিন ইউনিভার্সিটি ল- এলামনাই এসোসিয়েশনের দপ্তর সম্পাদক, গ্রিন ইউনিভার্সিটি ল- ইয়ার্স এসোসিয়েশনের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার এই অর্জনে কেশবপুরবাসী গর্বিত এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।#

অ্যাডভোকেট আইনজীবী এস. এম. জাকির হোসেন কৃতি সন্তান কেশবপুর বাংলাদেশ সুপ্রিম কোর্ট
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরে ফুলকুঁড়ি আসরের ‘জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

August 5, 2026

যেকোন মূল্যে জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করবো : হাবিব

August 5, 2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চৌগাছায় শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

August 5, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.