Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১৬, ২০২৪

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বরেণ্য লেখক হোসেনউদ্দীন হোসেনের জীবন সংকটাপন্ন

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বরেণ্য প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। সিটিস্ক্যান রিপোর্টে তার ব্রেইন হ্যামারেজ ধরা পড়েছে। হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হচ্ছে।

হোসেনউদ্দীন হোসেনের ছোট মেয়ে শাহানাজ রাহানা রত্না জানান, ২০১৯ সালে বাবার ওপেন হার্ট সার্জারি করা হয়। পরবর্তীতে গল ব্লাডারে পাথর ধরা পড়ে। এছাড়াও তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে গত মঙ্গলবার (১৪ মে) বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। এদিন তাকে যশোর শহরের কুইন্স হসপিটালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়া সিএমইচে স্থানান্তর করা হয়।

তিনি জানান, আজ (বৃহস্পতিবার) বাবার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। বেশির ভাগ সময় সেন্সলেস থাকছেন (চেতনাহীন)। কেউ ডাকলে একটু আধটু চোখ মেলে দেখছেন। রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেছে। যে কারণে প্রতিদিন ২ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, সিটিস্ক্যান রিপোর্টে বাবার ব্রেইন ড্যামেজ হয়েছে ধরা পড়েছে। এছাড়া তাঁর ফুসফুসে পানি জমেছে।
হোসেনউদ্দীন হোসেন ১৯৪১ সালের ২৮ ফেব্রুয়ারি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা অর্জনের পর ঝিকরগাছা ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৭ সালে ম্যাট্রিক পাস করেন। ১৯৫৯ সালে সম্পন্ন করেন উচ্চ মাধ্যমিক। ১৯৫৫ সালে তার প্রথম কবিতা কলকাতার দৈনিক পত্রিকা লোকসেবকে প্রকাশিত হয়।

পরবর্তীতে তার বিভিন্ন প্রবন্ধ, গল্প, কবিতা ঢাকা ও কলকাতার বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়া শুরু করে। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে, নষ্ট মানুষ, অমৃত বৈদেশিক, সাধুহাটির লোকজন, ইঁদুর ও মানুষেরা, প্লাবন এবং একজন নুহ, ভলতেয়ার ফ্লবেয়ার কলসত্ব ত্রয়ী উপন্যাস ও যুগমানস, ঐতিহ্য আধুনিকতা ও আহসান হাবীব, বাংলার বিদ্রোহ, সমাজ সাহিত্য দর্শন প্রবন্ধ, রণক্ষেত্রে সারাবেলা মুক্তিযুদ্ধের স্মৃতি, লোকলোকোত্তর গাঁথা কিংবদন্তি, বনভূমি ও অন্যান্য গল্প, অনন্য রবীন্দ্রনাথ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.