Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাগেরহাটে অগ্নিকাণ্ডে ডায়গনস্টিক সেন্টারসহ ১৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি দেড় কোটি টাকা

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১০, ২০২৬
Facebook Twitter WhatsApp
বাগেরহাটে অগ্নিকাণ্ডে ডায়গনস্টিক সেন্টারসহ ১৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি দেড় কোটি টাকা
Share
Facebook Twitter LinkedIn

বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাট শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ডায়গনস্টিক সেন্টারসহ অন্তত ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত পুরাতন শীতের কাপড়ের অস্থায়ী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শীতের কাপড় বিক্রির জন্য ব্যবসায়ীরা সেখানে অস্থায়ীভাবে প্রায় ১৫টি দোকান স্থাপন করেছিলেন। গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে ‘হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার’ এবং ১৫টি পুরাতন কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে ধ্বংস হয়ে গেছে। এতে তাদের অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ডায়গনস্টিক সেন্টারের মালিক জাহিদ চাকলাদার বলেন, “আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে ডায়গনস্টিক সেন্টারটি গড়ে তুলেছিলাম। এখন সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।”

অন্যদিকে ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী লিটু খান বলেন, “ঋণ করে ব্যবসা শুরু করেছিলাম। ঈদকে সামনে রেখে নতুন মালামাল আনার প্রস্তুতি নিচ্ছিলাম। দোকানে কিছু নগদ টাকাও ছিল। আগুনে সব শেষ হয়ে গেছে। আমরা ১৫ জন ব্যবসায়ী ও ডায়গনস্টিক সেন্টার মিলে অন্তত দেড় কোটি টাকার ক্ষতির মুখে পড়েছি।”

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ জানান, বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.