Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় এডিপি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNovember 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাঘারপাড়া সংবাদদাতা
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে এডিপি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নির্দেশনা অনুযায়ি কাজ না করে প্রকল্পের সাথে জড়িতরা প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, রায়পুর ইউনিয়ন ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে ৮ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের নির্দেশনা অনুযায়ি ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামছুল আরফিন গত ১২ আগস্ট পরিষদের সভায় তিনটি প্রকল্প গ্রহণ করেন। ১ নম্বর প্রকল্পে ২ লাখ ৮৫ হাজার, ২ নম্বর প্রকল্পে ২ লাখ ৯০ হাজার ও ৩ নম্বর প্রকল্পে ২ লাখ ৭৫ হাজার টাকা। এসব কাজ প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) মাধ্যমে করা হয়েছে।

২ নম্বর প্রকল্পে ২ লাখ ৯০ হাজার টাকায় মধ্যে ৪টি টিউবওয়েল ও ২টি রাস্তা সংস্কার দেখানো হয়েছে। দুটি রাস্তা প্রকল্প এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, দুটি কাজেই নয়-ছয় হয়েছে। সামান্য ও নিম্ন মানের ইটের কাজ করেই টাকা তুলে আত্মসাৎ করা হয়েছে।

রায়পুর বাজার পীচ হতে ধানের হাট অভিমুখে পলাশের দোকান পর্যন্ত রাস্তা সংস্কার ৯০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরেজমিনে এখানে দেখা গেছে, মাত্র পঁচিশ ফুট ইটের কাজ হয়েছে। বাজারের একাধিক ব্যবসায়ী জানান, নিম্নমানের কয়েক’শ ইট দিয়ে বেশি পরিমান বালি দিয়ে রাস্তা মেরামত করা হয়েছে।

একই প্রকল্পে ইউনিয়নের সেখেরবাতান নির্মলের বাড়ি হতে দুদু মিয়ার বাড়ি অভিমুখে ফ্লাট সলিং করণ ও ঘ্যাষ দ্বারা রাস্তা মেরামত প্রকল্পে ১ লাখ টাকা বরাদ্দ দেখানো হয়েছে। (আসলে রাস্তাটি শালবরাট নির্মলের বাড়ি হতে কমিউনিটি ক্লিনিকের আগে) সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা গেছে মাত্র ত্রিশ ফুট ইটের কাজ হয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, নিম্নমানের ইট দিয়ে রাস্তা মেরামত করা হয়েছে। সামান্য বৃষ্টিপাত হলে ইটে খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

১ নম্বর প্রকল্পে সেখেরবাথান আবু সাঈদের বাড়ির পাশে প্লাস্টিক পাইপ স্থাপনে ২৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এখানে নতুন কোন পাইপ দেয়া হয়নি। স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, আগের পাইপের দুই মুখে কয়েকটি ইট দিয়ে গাথুনি দেয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যক্তি অভিযোগ করেন, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কিছু কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কমিটি যোগসাজশে এসব প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে।

জানতে চাইলে প্রকল্প কমিটির সভাপতি ইউপি সদস্য (৮ নম্বর ওয়ার্ড) সাইফুজ্জামান পলাশের মুঠোফোনে একাধিকবার কল করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব্য হয়নি।

উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ানের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।

পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামছুল আরফিন জানান, আমি কারিগরি বিষয় কিছু বুঝিনা। যারা বোঝে এবং প্রকল্পের সাথে জড়িত তাদের সাথে কথা বলেন।

অনিয়ম অভিযোগ এডিপি প্রকল্প বাঘারপাড়া
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.