বাংলার ভোর ডেস্ক
কাল বিকেল চারটায় বানভাসী মানুষের জন্য ‘কনসার্ট’-এর আয়োজন করেছে মৈত্রী ভলান্টিয়ার্স। যশোর টাউন হল মাঠে অনুষ্ঠেয় এই কনসার্টে বানভাসী মানুষের সহায়তার জন্য বিনা পারিশ্রমিকে সংগীত পরিবেশন করবে ঢাকার ডেমোক্রেজি ক্লাউন্স এবং যশোরের ব্যান্ড সমন্বয়। এ লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় মৈত্রী ভলান্টিয়ার্সের অস্থায়ী কার্যালয় সফরের ভোলা ট্যাংক রোডে এক প্রস্তুতি সভা সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বানভাসী মানুষের সহায়তায় অনুষ্ঠেয় কনসার্টে যশোরের সব শ্রেণি-পেশার মানুষের সবান্ধব উপস্থিতি কামনা করা হয়। একইসাথে বিনা টিকিটে এই কনসার্টে সাধ্যমত সহায়তার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। সভায় অর্থ সংগ্রহের জন্যে বেশ কয়েকটি টিম গঠন করা হয়েছে। সভায় অন্যদের মধ্যে অধ্যাপক মফিজুর রহমান চুন্নু, অধ্যক্ষ শাহীন ইকবাল, তরিকুল ইসলাম তারু, প্রকৌশলী রুহুল আমিন, নারী নেত্রী সখিনা আক্তার দিপ্তী, সদস্য সচিব মামুনুর রশিদ, সাবেক ছাত্রনেতা আহাদ আলী মুন্না প্রমুখ বক্তব্য রাখেন।
শিরোনাম:
- ২৫ বছর অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে কোটি টাকার অবৈধ ব্যবসা, জিম্মি শিক্ষার্থীদের ভবিষ্যৎ
- যশোরে চেতনানাশক স্প্রে করে ২৮ ভরি স্বর্ণ ও টাকা চুরি
- তালার উন্নয়নে বড় পরিকল্পনা : কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
- যশোরে বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- ঝিকরগাছায় ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়ম : তদন্ত চেয়ে ‘জুলাই যোদ্ধা’ রাকিবের স্মারকলিপি
- প্রতিবন্ধী সিয়ামের খাতা অবমূল্যায়নের অভিযোগ: ডিসির কাছে বাবার স্মারকলিপি
- কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া ক্যাম্প
- যশোরে যুবনেতা সাদিকের মৃত্যুবার্ষিকী পালিত
