Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বালির বস্তাবন্দি প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreSeptember 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলায় বালির বস্তাবন্দি অবস্থায় প্রতিবন্ধী শরিফুল ইসলাম সাকিব (২০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি শুক্রবার বিকেলে অভয়নগরের একতারপুর পূর্ব পাড়া গ্রামের। নিহত শরিফুল ওই গ্রামের মজিবর রহমানের ছেলে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সাকিব ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। ১২ বছর পূর্বে তার মা মৃত্যুবরণ করেন। গত মঙ্গলবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার বোন ও আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান পাননি।

শুক্রবার বিকেলে প্রতিবেশী মোমেনা বেগম নিহত সাকিবদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পঁচা দুর্গন্ধ পেয়ে আশেপাশে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে তাদের নির্মাণাধীন বাড়ির একটি রুমে একটি বস্তার ভিতর লুঙ্গি ও শরীরের কিছু অংশ দেখতে পান তিনি।

এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে বালির বস্তায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.