বাংলার ভোর প্রতিবেদক
ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতাকে দাওয়াত না দেয়ায় যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার সময় উক্ত প্রতিষ্ঠানে।
জানা যায়, বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুল মালেকের মাধ্যমে স্থানীয় কয়েক জনকে দাওয়াত দিয়েছিলেন প্রধান শিক্ষক শাহ আলম। ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক কথিত নামধারী বিএনপি নেতা আবু রায়হানকে দাওয়াত না দেয়ায় ৮/১০ জনকে সাথে নিয়ে বিদ্যালয়ের রুমে প্রবেশ করে প্রধান শিক্ষকের জামার কলার ধরে চেয়ার থেকে বাইরে এনে মারপিট শুরু করে কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে সহকারী শিক্ষকরা প্রতিহত করতে গেলে তাদেরকে ভয় দেখিয়ে কাছে আসতে বারণ করেন। কএ সময় ওই নেতার সাথে সাথে জালাল উদ্দিন ও মোহাম্মদ মুন্নাসহ ৮/১০জন উপস্থিত ছিল। এক পর্যায়ে এলাকাবাসী ছুটে এসে প্রধান শিক্ষক শাহ আলমকে উদ্ধার করেন।
বিষয়টি নিয়ে আহত প্রধান শিক্ষক শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিনা কারণে আবু রায়হান ৮/১০জন লোক নিয়ে বিদ্যালয়ে আমার উপর হামলা চালিয়েছে। আমি বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফোনে জানিয়েছি।
বিষয়টি নিয়ে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। আজ সরকারি ছুটি থাকায় আমি বাসায় আছি। মঙ্গলবার অফিসে এসে শিক্ষা কর্মকর্তার সাথে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
- শরণখোলা হাসপাতালে শয্যাসংকট ও স্যালাইন ঘাটতিতে চরম দুর্ভোগ
- অভয়নগর থেকে চুরি হওয়া সার ভর্তি ট্রাকসহ চালক আটক
- যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন গ্রেফতার
- মাগুরায় সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
- নড়াইলে শিশু ধর্ষকের যাবজ্জীবন
- অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৮
- বক্তব্য এডিট করে অপপ্রচারের প্রতিবাদ সাইফুর রহমান শিপলুর
- নিখোঁজের ৫ দিন পর নবগঙ্গা নদীতে ভেসে উঠল বৃদ্ধার মরদেহ