Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপি ভাড়াখাটা দলে পরিনত হয়েছে : ইয়াকুব আলী

banglarbhoreBy banglarbhoreMay 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মনিরামপুর প্রতিবেদক

কতিপয় বিএনপি নেতার নেতৃত্বে মনিরামপুর উপজেলা বিএনপি ভাড়াখাটা দলে পরিনত হয়েছে।
২০১৪ সালের ৫জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর থেকে বিএনপির এই গোষ্ঠী ভাড়া খেটে চলেছে।

সর্বশেষ সদ্যসমাপ্ত উপজেলা নির্বাচনেও বিএনপির এই গোষ্ঠী একজন প্রার্থীর পক্ষে ভাড়া খেটেছে। যা নিয়ে রীতিমত নিজ দলের মধ্যেও সমালোচনার ঝড় বইয়ে চলেছে।

শনিবার (১৮ মে) বিকেলে স্থানীয় এমপি ইয়াকুব আলীককেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

এদিকে, সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে উপজেলা বিএনপির শীর্ষ নেতার অনুগামী ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমান, ইলিয়াস হোসেন, আলতাফ হোসেন, টগর, বাবলুর রহমান, খলিলুর রহমান, শফিকুল বারিসহ একাধিক নেতারা একজন প্রার্থীর পক্ষে প্রকাশ্যে পোস্টার টানানো, নির্বাচনী প্রচারনা চালানোসহ ওই প্রার্থীর মিছিলে দেখা মিলেছে। এদের অধিকাংশই
ইউনিয়ন বিএনপির আহবায়ক, যুগ্ম আহবায়কসহ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। দলীয় নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে উপজেলা নির্বাচনে একজন প্রার্তীর পক্ষে অবস্থান নেয়ায় গত ১৩ মে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ আলতাফ হোসেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে বিএনপির হাইকমান্ড বরাবর লিখিতভাবে আবেদন করেছেন।

এ নিয়ে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে সমালোচনার ঝড় বইয়ে চলেছে। পরিস্থিতি সামাল দিতে উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন নিজের অবস্থান তুলে ধরে গত ১৪ মে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে নেতা-কর্মীদের তোলা অভিযোগ অস্বীকার করে বলেন, আত্বীয়তার সূত্রে কতিপয় বিএনপি নেতা-কর্মী উভয় প্রার্থীর পক্ষে ভোট করেছেন। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফেজ আলহাজ্ব ইয়াকুব আলী এমপি।

প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্দীপ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন দলীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.