Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
  • যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন
  • সিডও সনদের দুই ধারার সংরক্ষণ প্রত্যাহার দাবি মহিলা পরিষদের
  • যশোর সদর হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক আটক
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিগত নির্বাচনগুলোতে বোমাবাজি খুনখারাপি ছাড়া নির্বাচন দেখেনি জনগণ

যশোরে ইসি আহসান হাবিব
banglarbhoreBy banglarbhoreJuly 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, বিগত নির্বাচনগুলোতে বোমাবাজি খুনখারাপি ছাড়া নির্বাচন দেখেনি জনগণ। এখন ভোটের পরিবেশ নিয়ে কথা উঠেনি। এমনকি হেরে যাওয়া প্রার্থীরাও ভোট গ্রহণ নিয়েও কোন মন্তব্য করতে পারেনি। প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে নিয়ে নির্বাচনে দায়িত্বের সঙ্গে কাজ করে সফল হয়েছি। ভবিষ্যতে এই কমিশন সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোরে সকল নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে নির্বাচনোত্তর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। যশোরের আট উপজেলার নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইসি আহসান হাবিব খান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আহসান হাবিব খান বলেন, যারা গণতান্ত্রিকমনা তারা ভোটের মাঠে আসছে। তারা আগে এসে ভোট দিয়ে যাচ্ছে। নিজের ভোট নিজের পছন্দের প্রার্থীকে দিচ্ছে। তাদের ভোট দেয়ার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠাতা করছে। এই ভোটে কতটা কাস্ট হলো, এটা দিয়ে মানদণ্ড বিচার করা যায় না। যিনি বেশি ভোট পাচ্ছেন তিনিই বিজয়ী হচ্ছেন।
মধ্যবর্তী নির্বাচনের নতুন কর্মসূচি নিতে যাচ্ছে বিএনপি। আদৌও মধ্যবর্তী সময়ে ভোটের আর কোন সময় আছে কি না এমন প্রশ্নের জবাবে ইসি আহসান হাবিব বলেন, ‘প্রতিটি জিনিস আইন ও বিধির আলোকে হয়। আইন বিধির আলোকেই নির্বাচন হবে। আইন বিধির বাইরে নির্বাচন কমিশন আগেও ছিলো না, ভবিষ্যতেও যাবে না। বাইরে যাওয়ার তো কোন সুযোগ নাই এবং আমরা দেখছিও না। রাজনৈতিক দলগুলো নতুন নেতৃত্ব সৃষ্টি করে। সেই রাজনৈতিক দলের কেউ কেউ নির্বাচনে অংশ নিয়েছে, কেউ নেয়নি। তাতে তো নির্বাচন বসে যায়নি। ফলে নির্বাচন কমিশন আইন বিধির বাইরে যাবে না।’

সুষ্ঠু ভোট গ্রহণে করণীয় ও ভোটার বাড়ানোর জন্যই জেলায় জেলায় নির্বাচনোত্তর মতবিনিময় সভা করা হচ্ছে। এর মাধ্যমে কিভাবে ভোটার বাড়ানো যায়, কি করলে সুষ্ঠু ভোট হবে সেটা নিয়ে নির্বাচন দায়িত্বরত মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছি। এর আগে বিকেল ৫টায় জেলা প্রশাসকের অমিত্রাক্ষর সভাকক্ষে শুরু হয় নির্বাচনোত্তর মতবিনিময় সভা। প্রায় দুই ঘন্টাব্যাপি চলা এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা, উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসাররা।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন

    September 4, 2026

    যশোরে ইয়াবাসহ আটক ৩

    September 3, 2026

    যশোরে যুবলীগের এক কর্মী আটক

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.