Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
  • যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিদেশে ভালো চাকরির নামে প্রতারণার ঘটনায় মামলা

banglarbhoreBy banglarbhoreমে ১৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ভালো চাকরির প্রলোভন দিয়ে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে থানায় মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার শহরের ষষ্টিতলা সিডফল টাওয়ার এলাকার আব্দুর রশিদ মামলাটি করেছেন। মামলায় আসামি করা হয়েছে, মাগুরা সদর উপজেলার জয়পুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে মালোয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেন, তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস, হাট গোপালপুর গ্রামের রতনের মেয়ে রুপালী, যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোহাগ হোসেন ওরফে হৃদয় ও বড়খুদড়া গ্রামের শিশির পালের ছেলে প্রকাশ পাল।

মামলায় বলা হয়েছে অভিযুক্ত আলমগীর হোসেন বাদীর শ্যালিকার ছেলে। জান্নাতুল ফেরদৌস আলমগীরের স্ত্রী। অন্যান্য আসামিরা তাদের সহযোগী। আলমগীর হোসেন মালয়েশিয়াতে থাকে। বিদেশ থাকাকালে আলমগীর হোসেন তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের মাধ্যমে ফোন করে বাদীর ছেলে এএসএম রেজোয়ানকে (৩১) থাইল্যান্ডে ৫শ’ ডলার বাংলা টাকায় ৬০ হাজার টাকা বেতনে চাকরি দেয়ার কথা বলে। আলমগীর হোসেন ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বাদীর নিকটতম আত্মীয় হওয়ায় বাদী আসামিদের কথায় রাজি হয়ে ছেলেকে বিদেশ পাঠাতে প্রস্তুতি নেয়। তাই নগদ ৭ লাখ টাকা লাগবে বলে বাদীকে জানালে গত ২০ জানুয়ারি প্রথমে ৫০ হাজার টাকা পরবর্তীতে পর্যায়ক্রমে নগদ ও ব্যাংক চেকের মাধ্যমে সর্বমোট চার লাখ টাকা প্রদান করে। টাকা প্রদান করার পর বাদীর ছেলেকে ঢাকা বিমানবন্দরে নিয়ে ভ্রমণের ভুয়া ভিসা ও জাল বিমানের টিকিট প্রদান করে। পরবর্তীতে টাকা ফেরত চাইলে বাদীকে আসামিরা প্রাণনাশের হুমকি দেয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.