Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অবৈধ কীটনাশক ও সার মজুত ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
  • হাট ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা
  • বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
  • মাগুরায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প
  • দখলের শহর যশোর
  • নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ
Oplus_131072
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা
আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে এবং সাইটসেভার্সের সহযোগিতায় বেনাপোলে দিনব্যাপি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চিকিৎসা ক্যাম্পে মোট ৬টি বুথ বসানো হয়।

শনিবার সকাল ৯টা থেকে যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল বাজার এলাকায় অবস্থিত চক্ষু ক্যাম্পে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা গ্রহণে বেনাপোল এবং তার আশ-পাশ এলাকার শত শত নারী-পুরুষ ভিড় জমে।

‘বিশ্ব দৃষ্টি দিবস’ উপলক্ষে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ‘চোখের যত্ন নিন, দৃষ্টি রক্ষা করুন’ এমন প্রতিপাদ্যে নিজস্ব চিকিৎসকের নিয়ে এই ক্যাম্পের আয়োজন করেন। ক্যাম্পে চিকিৎসা শেষে যেসব রোগীর লেন্স সংযোজন করা প্রয়োজন তাদেরকে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল যশোরে অপারেশন করা হবে। এছাড়া বিভিন্ন রোগীর ব্যবস্থাপত্র ও চশমা এবং ওষুধ প্রদান করা হয়।

মাত্র কুড়ি টাকার বিনিময়ে এ চিকিৎসা সেবা দেয়া হয়। ক্যাম্প সুষ্ঠু পরিচালনায় বেনাপোল ও শার্শা উপজেলা জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের সদস্যরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন।

চক্ষু চশমা বিতরণ চিকিৎসা বিনামূল্যে বেনাপোল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে অবৈধ কীটনাশক ও সার মজুত ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

এপ্রিল ১৯, ২০২৬

হাট ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

এপ্রিল ১৯, ২০২৬

২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.