Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
  • প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণে ক্যাম্পেইন 
  • সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং 
  • যশোরে অবৈধ কীটনাশক ও সার মজুত ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৯, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা

যশোরের বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে সর্বস্তরের আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে বেনাপোল বলফিল্ডের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের দুর্গাপুর রোডের মুখে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় তারা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দর এলাকায় কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় অসুস্থ ও দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা পেতে যশোর বা খুলনায় নিতে হয়। এতে অনেক সময় রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে। দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এলাকাবাসী একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়ে সড়কে নেমে আসেন।

বিক্ষোভকারীরা জানান, স্থলবন্দর দিয়ে প্রতিদিন হাজারো শ্রমিক, ব্যবসায়ী ও যাত্রী যাতায়াত করেন।

এত বড় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে হাসপাতাল না থাকা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে হাসপাতাল স্থাপনের আশ্বাস না পেলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সড়ক অবরোধ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ

এপ্রিল ১৯, ২০২৬

মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.