Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা
  • বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
  • খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল
  • ভোটের ফল নিয়ে যশোরে রাজনৈতিক মহলে যত আলোচনা
  • সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি
  • খাজুরায় ৫ কৃষক পুরস্কৃত
  • জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মাগুরায় সংবাদ সম্মেলনে নির্বাচনী অবস্থান তুলে ধরল বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা

banglarbhoreBy banglarbhoreমে ২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

আগামী ৪ মে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচন হচ্ছে না। বৃহস্পতিবার (২ মে) যশোরের সিনিয়র সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক (শার্শা থানা) লাভলী নাজনীন এক আদেশে ওই নির্বাচনে যাতে ভোট গ্রহণ করতে না পারে সে লক্ষ্যে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। এর ফলে সমিতির পূর্বের দেয়া তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। মামলার বাদীপক্ষের আইনজীবী ডিএন তাপস রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে বিজ্ঞ আদালত বলেন, বিবাদীপক্ষ যাতে গত ৩ এপ্রিল তারিখের নির্বাচনী তফসিল অনুযায়ী ৪ মে তারিখে ভোট গ্রহণ করতে না পারে, সে লক্ষ্যে বিবাদীপক্ষের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেয়া হলো। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বিবাদীগণকে উল্লিখিত কাজ থেকে বিরত থাকতে নিষেধ করা হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সভা ও নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ এনে সমিতির একজন ভোটার আদালতে পিটিশন (নম্বর ৭৫/২৪) দাখিল করেন। তার প্রেক্ষিতে বিজ্ঞ সহকারী জজ আদালত (শার্শা থানা) গত ২৮ এপ্রিল সংশ্লিষ্ট নির্বাচন কমিশনকে অভিযোগের বিষয়ে ৭ কর্ম দিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ দেন। কিন্তু নির্বাচন কমিশন জবাব না দিয়ে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছেন এমন তথ্য আদালতকে জানানো হলে আদালত সমিতির নির্বাচনের উপর নিষেধাজ্ঞা বা ইনজাংশন জারি করেন।

এর আগে সমিতির সদস্য মো. জয়নাল আবেদীন (ভোটার নম্বর ৫১৩) জানান, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি (রেজি. নম্বর খুলনা-১২৬৭) গত ৩১ মার্চ ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে কোনো এজেন্ডা বা সাধারণ সভার নোটিস দেয়া হয়নি। ইফতার অনুষ্ঠানে যোগদানের পর জানতে পারি- কার্যনির্বাহী কমিটির নির্বাচন করা হবে। এই বিষয়টি কোনো সদস্যই জানতেন না। তাদের এই কাজে সদস্যরা প্রতিবাদ করেন এবং সাধারণ সভার জন্যে সংগঠনের গঠনতন্ত্রের ২৩ (খ) ধারা অনুযায়ী নোটিস করার বিধান থাকলেও তা করা হয়নি। এরপর তারা গত ১৪ এপ্রিল সরকারি ছুটির দিনে তড়িঘড়ি করে মনোনয়নপত্র বিক্রির দিন ধার্য্য করে। কিন্তু আমরা প্যানেল করতে চাইলে তারা মনোনয়নপত্র বিক্রি করেনি।

এই ঘটনায় সংক্ষুব্ধ ভোটার (নম্বর ৪০১) আল মামুন ও তিনি নিজে (জয়নাল আবেদীন) বিভাগীয় শ্রম দপ্তরের রেজিস্ট্যার্ড অব ট্রেড ইউনিয়ন্সের পরিচালক বরাবর নির্বাচন বন্ধ এবং নতুন করে সাধারণ সভার মাধ্যমে তফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

এরপর গত ২৮ এপ্রিল আল মামুন বাদী হয়ে সংগঠনের নির্বাচন সংক্রান্তে গত ৩ এপ্রিলের প্রকাশিত নির্বাচনী তফসিল অবৈধ ঘোষণা দাবি করে বাদীদের অনুকূলে ডিক্রি চেয়ে আদালতে মামলা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.