Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও
  • যশোর সদরে তিনটি কালভার্টের উদ্বোধন
  • জ্বালানি খাতকে নিরাপদ করতে বৈচিত্র্য আনতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৯, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে শহিদ বীর ওসমান হাদি ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় নাগরিক পার্টি যশোরের প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির মুখপাত্র সাঈদ সান প্রমুখ।

সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশ্নোত্তর পর্ব শেষে সাংগঠনিক পর্যালোচনা তুলে ধরেন মুখ্য সংগঠক সামিউল আলম শিমুল। সার্বিক বিষয়ে আলোচনা করেন সদস্য সচিব, বি এম আকাশ হোসেন বিজয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক শায়েদ মো. রিজভী।
সভায় বক্তারা বলেন, শিক্ষাঙ্গন ও সমাজে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও

যশোর সদরে তিনটি কালভার্টের উদ্বোধন

জ্বালানি খাতকে নিরাপদ করতে বৈচিত্র্য আনতে হবে : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.