Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ব্যতিক্রমী আয়োজনে যশোর কর অঞ্চলে নিয়োগপ্রাপ্ত ১১৮ কর্মচারীকে বরণ
  • চলতি মাসেই যশোরে হবে বৃক্ষমেলা
  • যশোরে স্ত্রীর লাঠির আঘাতে বৃদ্ধ নিহত
  • বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • কালিয়ায় দু’টি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে জরিমানা
  • যশোরে দুঃস্থদের মাঝে ছাগল বিতরণ
  • মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ঋণ বিতরণ
  • কেশবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৭, ২০২৬

ব্যতিক্রমী আয়োজনে যশোর কর অঞ্চলে নিয়োগপ্রাপ্ত ১১৮ কর্মচারীকে বরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
ব্যতিক্রমী আয়োজনে যশোর কর অঞ্চলে নিয়োগপ্রাপ্ত ১১৮ কর্মচারীকে বরণ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর কর অঞ্চলে ১৩তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে ১১৮ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার নবাগত এসব কর্মচারীদের যোগদান উপলক্ষে কর অঞ্চল যশোরের উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী যোগদান ও বরণ অনুষ্ঠানের। শহরের মণিহার তালতলা মোড়ের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই যোগদান ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও যশোর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর কর অঞ্চলের কমিশনার মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, যশোর ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল আখতার হোসেন, ট্যাক্স বার যশোরের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মোয়াজ্জেম হোসেন টুলু এবং দৈনিক মানবজমিন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার নূর ইসলাম। অনুষ্ঠানে নব নিয়োগপ্রাপ্ত কর্মচারীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন যশোর কর অঞ্চলের যুগ্ম কমিশনার মামুন মিয়া।

অনুষ্ঠানের শুরুতে নতুন নিয়োগ প্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন কর অঞ্চল যশোরে কর্মরত সিনিয়র স্টাফবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তৃতায় যশোর কর অঞ্চলের প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তিনি জানান, ২০২৫ সালের ১০ এপ্রিল প্রেষনে খুলনা কর অঞ্চলের ৩২জন কর্মচারী নিয়ে যশোর কর অঞ্চলের যাত্রা শুরু হয়। যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলায় ২২টি সার্কেলের কার্যক্রম গত এক বছর ধরে এই স্বল্প সংখ্যক কর্মচারী দিয়ে পরিচালনা করতে গিয়ে নানা রকম সংকট মোকাবিলা করতে হয়েছে।

নানা রকম সীমাবদ্ধতা সত্বেও সদ্য সমাপ্ত অর্থ বছরের ১০ মাসে যশোর কর অঞ্চলের মাধ্যমে ৯৭১ কোটি টাকার রাজস্ব আহরণ করা সম্ভব হয়েছে। এই কর অঞ্চলকে সুসংহত করার লক্ষ্যে আমরা ১৩তম থেকে ২০তম গ্রেডে ১২২জন লোক নিয়োগের প্রক্রিয়া শুরু করি।

নানা ধাপ অতিক্রম করে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে আজ ১১৮জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো। আজ থেকে এই ১১৮জন যশোর কর অঞ্চল পরিবারের গর্বিত সদস্য।

প্রধান অতিথি স্বচ্ছতার সাথে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই বিপুল সংখ্যক কর্মচারী নিয়োগে সহায়তার জন্য যশোর–৩ সদর আসনের সংসদ সদস্য মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ যশোরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন যশোর কর অঞ্চল সদর সার্কেলের উপ কর কমিশনার দেলোয়ারা জাহান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চলতি মাসেই যশোরে হবে বৃক্ষমেলা

যশোরে স্ত্রীর লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.