Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১৯, ২০২৪

ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনার!

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

চিকিৎসার জন্য ভারতে গিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার তিনদিন ধরে পরিবারের সঙ্গে যোগযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।

গত তিনদিন ধরে তার কোন খোঁজ পাচ্ছে না পরিবার। এতে উদ্বিগ্নে রয়েছে তার পরিবারের সদস্যরা ও নেতাকর্মীরা।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পিএস আব্দুর রউফ জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর বৃহস্পতিবারে শেষ কথা হয়েছে। তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি।

সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, বাবার সাথে কোন যোগাযোগ নেই আমাদের। খুবই দুশ্চিন্তায় আছি আমরা। বাবাকে ফেরত পেতে সব উপায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এমপি আনারের বোন তাসলিমা খাতুন বলেন, ভাইয়ের কোন খোঁজ তারা পাচ্ছেন না। যে যাই বলুক ভাইয়ের কোন সন্ধান পাইনি আমরা। গত তিনদিন ধরে পরিবারের সাথে কোন যোগাযোগ নেই।

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, স্থানীয় এমপি মহোদয়ের নিখোঁজ থাকার খবর লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা ৩ বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.