মাগুরা সংবাদদাতা:
“ভালো কাজের নাগরিক অনুশীলন স্বীকৃতি দিবে মাগুরা জেলা প্রশাসন” এই স্লোগানকে সামনে রেখে বর্তমান জেলা প্রশাসক আবু নাসের বেগের যোগদানের পর থেকেই আনুষ্ঠানিকভাবে ভালো কাজের স্বীকৃতি প্রদান করে আসছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সংসদ সদস্য সাকিব আল হাসান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এ সময় মাগুরার কৃতি সন্তান যারা বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বীকৃতি পেয়েছেন তাদের ২৩ জনের মধ্য থেকে উপস্থিত ১৬ জনকে সম্বর্ধনা দেয়া হয়।
শিরোনাম:
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
- যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
- শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
- যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
- চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত