Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভালো শ্রমিক নেতা হতে হলে ভালো মানুষ হতে হবে : জনি

banglarbhoreBy banglarbhoreMay 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিকের স্বার্থে রাতদিন কাজ করে যাওয়া এক শ্রমিক নেতার নাম ‘শাহেদ হোসেন জনি’। মা নাজমা বেগম গৃহিণী হলেও পিতা আশরাফ আলী ছিলেন শ্রমিক নেতা। দুই ভাই এক বোনের মধ্যে জনি বড়। ১৯৯৬ সালে এসএসসি পাসের পর পারিবারিক অনাটনের কারণে পরিবহনে ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন। তার ছোট ভাইও একজন পরিবহন চালক। সহজ সরল মানসিকতার শ্রমিকদের মাঝে পরিচিতি পান জনি ভাই নামে। ইতিমধ্যে তিনি যশোর পরিবহন শ্রমিক সংস্থা ২৭৭ এর তিনবারের সহ-সভাপতি। সেই পদে থেকেই শ্রমিকদের বৃহৎ স্বার্থে এবারের বোটের মাঠে নেমেছেন সভাপতি পদে। আজ ১৭ মে নির্বাচনে সভাপতি জয়ী হতে পারলে শ্রমিকদের বিভিন্ন দাবি, নায্য অধিকার আদায়ে কাজ করবেন। তার নির্বাচনী প্রতীক হেলিকপ্টার।

কথা হয় শ্রমিক নেতা জনির সাথে। তিনি বলেন, আমি একজন পরিবহন শ্রমিক। আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যার সমাধান খুঁজতে গিয়ে বাধাবিঘ্নের সম্মুখীন হতে হয়। তখন নেতৃত্বের প্রয়োজন থেকেই নেতার জন্ম হয়। আমি মনে করি একজন ভালো শ্রমিক নেতা হতে হলে প্রথমে তাকে একজন ভালো মানুষ হতে হবে। তিনি বলেন, আমি নির্বাচিত হলে শ্রমিক ভাতার সঠিক বন্টন, মৃত্যু দাবি যথাসম্ভব দ্রুত পরিশোধ, শ্রমিকদের আধুনিক মান উন্নয়নে কাজ করা, সাধারণ শ্রমিকরা যাতে দ্রুত একজন নেতার সাহায্য পেতে পারে তার জন্য যা যা করা দরকার তা করতে চাই। আমি ২২৭ শ্রমিক ইউনিয়নের এমন একটা পরিবর্তন করতে চাই। বিগত দিনে যশোরে শ্রমিক ইউনিয়নের নেতা হয়ে অনেকেই চাঁদাবাজি, দুর্নীতি এবং শ্রমিকদের অধিকার বঞ্চিত করেছেন। হয়েছেন কোটি কোটি টাকার মালিক হয়েছে। তিনবারের সহ-সভাপতি হয়েও কিছুই করতে পারিনি। এখনও নুন আনতে পান্তা ফুরাই অবস্থা। তারপরও আমার প্রিয় শ্রমিক ভাইদের স্বার্থে অনেক কিছু ত্যাগ করে চলছি, আগামীতেও করব।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.