Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভূমিকম্পে কেঁপে ওঠে যশোরও, এত বড় ভূমিকম্প দেখেনি অনেকেই

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২১, ২০২৫Updated:নভেম্বর ২১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
ভূমিকম্পে কেঁপে ওঠে যশোরও, এত বড় ভূমিকম্প দেখেনি অনেকেই
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সারাদেশের মতো ভূমিকম্পে কেঁপে ওঠে সীমান্তবর্তী জেলা যশোরও। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে জেলা শহরবাসী। কোথাও হতাহতের কোন খবর না পাওয়া গেলেও ঘটনার অনেকেই বাসা থেকে বাইরে নেমে আসার চেষ্টা করেন। কেউ কেউ নিজ নিজ ঘরে দোয়া-দরুদ পড়া শুরু করেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।

সকালে ভূমিকম্প হওয়ার পর থেকে যশোরবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেন। দিনভর চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানে আলোচনা ইস্যু ছিলো বাংলাদেশের ভূমিকম্প। ভূমিকম্প অনুভূতির সময়ে কে কোথায় ছিলেন এটাও খোঁজ খবর নিয়েছেন। যশোরে হতাহতের ঘটনা না ঘটলেও রাজধানী ঢাকাতে হতাহতের ঘটনা ঘটেছে। যশোরে মানুষের নিকট স্বজনরো কেমন আছে সেটা ফোন করেও অনেকেই খোঁজ খবর নিয়েছেন।

যশোরের স্থানীয় সিনিয়র সাংবাদিক রাজেক জাহাঙ্গীর বলেন, ‘আমি আমার বাসায় ছিলাম, হঠাৎ করেই ভবনের দেয়ালসহ মেঝে কাঁপতে থাকে। আমরা দ্রুত রুম থেকে বেরিয়ে আসি। আমার জীবনে এ রকম ভূমিকম্প দেখিনি।’ এনজিও কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘বাসার ভবনটা এত জোরে কেঁপে উঠলো যে সবাই আতঙ্কিত হয়ে পড়লাম। আমার জীবনে এত বড় ভূমিকম্প দেখিনি। মুজিব সড়কের বাসিন্দা অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, ‘প্রথমে ভেবেছিলাম হয়তো রাস্তা দিয়ে ভারি গাড়ি যাচ্ছে আর তাই কেঁপে উঠছে। কিন্তু এত বেশি কম্পন এর আগে দেখিনি। ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাসহ সারাদেশের ভূমিকম্পের ভিডিও দেখে আতংকিত হয়েছি। এর চেয়ে বড় ভূমিকম্প ঘটলে বাংলাদেশের কি হবে সেটা ভাবছি।’ প্রসঙ্গত, চলতি বছরের ২৭ সেপ্টেম্বর যশোরে ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিলো যশোরের মণিরামপুর। এবং মাত্র ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫।

ভূমিকম্প যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.