Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’
  • বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম
  • ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য
  • নড়াইল জেলা সমিতি ঢাকার ৪১ সদস্যের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
  • পাবলিক পরীক্ষা সংস্কারে যশোরে শিক্ষা সংলাপ, ২১টি দুর্বলতা চিহ্নিত
  • ২৭ জুলাই থেকে চৌগাছা হাসপাতালে ২৪ ঘণ্টা সিজার সেবা
  • যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
  • কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৮, ২০২৬

ভৈরব নদে নিখোঁজের একদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
ভৈরব নদে নিখোঁজের একদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গৃহবধূ ফাতেমা আক্তার বর্ণার (২৮) মরদেহ নিখোঁজের একদিন পর উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭ টার দিকে নওয়াপাড়া ভৈরব  দের বল গেট এলাকার বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিনের সঙ্গে তার মরদেহ ভেসে থাকতে দেখে শ্রমিকরা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহটি শনাক্ত করা হয়। এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

নিহত ফাতেমা আক্তার বর্ণা অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং মানিকগঞ্জ জেলার রবিউল ইসলামের স্ত্রী। তিনি দুই দিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

খুলনা ডুবুরি দলের লিডার সাইদুল ইসলাম জানান, শুক্রবার দুপুর থেকে ফায়ার সার্ভিস ও খুলনা ডুবুরির দলের দুটি ইউনিট যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। টানা অভিযানের পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে ছোট ভাই মেহেদী হাসানের সঙ্গে গোসল করতে নেমে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিসের কর্মী এবং খুলনা থেকে আসা ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পায়নি।

নওয়াপাড়া নৌ–পুলিশের অফিসার ইনর্চাজ রনজিত কুমার জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই উদ্ধার অভিযান অব্যাহত ছিলো। শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলের একশ’ গজ দূরে ভাসমান অবস্থায় ফাতেমা আক্তার বর্ণার মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম

ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.