Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ
  • কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা
  • সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
  • কেশবপুরে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘের বর্ষায় ফের ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা
  • এএফসি ফুটবল দিবসে তৃণমূলে ফুটবলের বিকাশে যশোরের ভূয়সী প্রশংসা অতিথিদের
  • ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো দিচ্ছে ফিরোজা সমাজ কল্যাণ সংস্থা
  • আগুনঝরা রোদে পুড়ছে যশোরাঞ্চল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভোটারদের দুর্ভোগ লাঘবে অমিতের স্মার্ট ভোটার স্লিপ অ্যাপ চালু

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৩১, ২০২৬No Comments১২ Views
Facebook Twitter WhatsApp
ভোটারদের দুর্ভোগ লাঘবে অমিতের স্মার্ট ভোটার স্লিপ অ্যাপ চালু
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিগত দিনে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন ভোটারদের দুর্ভোগের কারণ হয়ে উঠতে দেখা গেছে ভোটার নম্বর সংগ্রহের বিড়ম্বনা। সেই বিড়ম্বনা দূর করতে যশোর -৩ (সদর) আসনে নিজ এলাকার ভোটারদের জন্য এক অ্যাপসে সমাধান নিয়ে এসেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এই ওয়েব সাইট ও মোবাইল অ্যাপসের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটাররা এখন থেকে www.vote4anindaislamamit.com ওয়েবসাইট এবং ‘Smart Voter Info BD’ অ্যাপসের মাধ্যমে সহজেই তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। অ্যাপস বা ওয়েবসাইটে গিয়ে নিজের জন্ম তারিখ এবং ইউনিয়ন অথবা পৌরসভার ওয়ার্ড নম্বর লিখে সার্চ দিলেই মিলবে ভোটার স্লিপ। অ্যাপসে সদর আসনের ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯টি ওর্য়াডে ১৯০টি কেন্দ্রের ৬ লাখ ১৩ হাজার ৪৬০ জন ভোটার তাদের তথ্য সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়।

এছাড়া যেকোনো ভোটার তাদের মোবাইলে অ্যাপটি ইনস্ট্ল করে সহজেই নিজের তথ্য সংগ্রহ করতে পারবেন। ডাউনলোড থাকলে অ্যাপটি অফলাইনেও কার্যকর। উদ্বোধনের পরেই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীরা অ্যাপসে ঢুকে নিজ ভোটার নাম্বার ও কেন্দ্র বের করতে দেখা গেছে। দুপুরের পরে সদর আসনের সাধারণ ভোটাররাও নিজ নিজ জায়গা থেকে তাদের ভোটার নাম্বার, কেন্দ্র বের করতে দেখা গেছে। অনেককেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা গেছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, প্রযুক্তির এই যুগে ভোটারদের হয়রানি কমাতে এবং দ্রুত তথ্য নিশ্চিত করতে এই উদ্যোগ একটি মাইলফলক। এর ফলে ভোটাররা কোনো ঝামেলা ছাড়াই তাদের ভোটকেন্দ্রের অবস্থান নিশ্চিত করতে পারবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সহোদর ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ

মে ২৪, ২০২৬

কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মে ২৪, ২০২৬

জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.