Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
  • যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
  • এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তাসফিয়া রহমান অন্বেষা
  • সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কর্মীদের ভূমিকা রাখতে হবে : গোলাম রসুল
  • যবিপ্রবিএবং উলসী সৃজনী সংঘের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদক জয়ীদের জমকালো সংবর্ধনা
  • শিক্ষার মান উন্নয়নে ৮৫৩ শিক্ষার্থী পেলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপকরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভোটের দুদিন আগে নির্বাচন স্থগিত হওয়ায় শ্রমিকদের মাঝে হতাশা

যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন
banglarbhoreBy banglarbhoreOctober 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞায় ভোট গ্রহণের দু’দিন আগে বন্ধ হয়ে গেল যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। বৃহস্পতিবার যশোর জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন। বর্তমান নির্বাহী কমিটির বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ও অনিয়মের অভিযোগ এনে সংগঠনের ১৭ সদস্য আদালতে মামলা দায়ের করেন। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থেকেই হঠাৎ করে মামলার মাধ্যমে নির্বাচন বন্ধ করে দেয়ায় সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। শনিবার ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান নির্বাহী কমিটি গত ২৩ আগস্ট সাধারণ সভার মাধ্যমে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে এবং তফসিল ঘোষণা দেয়। কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৫ অক্টোবর ভোটগ্রহণের কথা ছিল। তফসিল অনুযায়ী ১৭টি পদে ৩৪ জন প্রার্থী দু’টি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। মনোনয়নপত্র জমা থেকে প্রতীক বরাদ্দ এমনকি নির্বাচনী প্রচার-প্রচারণায়ও মাঠে ছিলেন।

কিন্তু এরই মধ্যে একটি পক্ষ ভোটগ্রহণের কয়েকদিন আগে হঠাৎ করে আদালতের স্মরণাপন্ন হন। তাদের দাবি, ২০১৯ সালের ১১ নভেম্বর সাধারণ সভায় গঠনতন্ত্রের ১৮ ও ১৯ নম্বর ধারা সংশোধন করে নির্ধারণ করা হয় যে, কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার ৪৫ দিন আগে নতুন নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। কিন্তু বর্তমান কমিটি সেই নিয়ম অমান্য করে মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও দায়িত্বে থেকে নির্বাচন প্রক্রিয়ায় গড়িমসি করে।

এই পক্ষের ইউনুস আলী, রেজাউল ইসলামসহ সংগঠনের ১৭ জন সাধারণ সদস্য যশোর সদর সহকারী জজ আদালতে নির্বাচনী কার্যক্রম স্থগিতের আবেদন জানিয়ে মামলা করেন। বুধবার তাদের আবেদন আদালত খারিজ করে দেয়। বৃহস্পতিবার আপিল করলে জেলা ও দায়রা জজ আদালত নির্বাচন কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
এদিকে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থেকেই হঠাৎ করে মামলার মাধ্যমে ভোটগ্রহণের দু’দিন আগে নির্বাচন বন্ধ করে দেওয়ায় সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

নির্বাচনী মাঠে থাকা বিষু-মিজান পরিষদের সভাপতি প্রার্থী বর্তমান সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষু বলেন, জুলাই-আগস্টের রাজনৈতিক পরিস্থিতির কারণেই কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কিছুদিনের জন্য পেছানো হয়েছে। গঠনতন্ত্রে এর অনুমোদন রয়েছে। যারা আদালতে গেছেন, তারা কিন্তু তফসিল অনুযায়ী নির্বাচন প্রক্রিয়ায় মাঠে ছিলেন। প্রতীক বরাদ্দ নিয়েছেন, প্রচার প্রচারণাও চালিয়েছেন। কিন্তু নির্বাচনী মাঠে তাদের অবস্থা সুবিধার নয়, বুঝতে পেরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।

কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি দাবি করে বিশ্বনাথ ঘোষ বিষু আরও বলেন, যেহেতু বিষয়টি আদালতে গেছে। তারা আইনগতভাবেই এটির মোকাবেলা করবেন। তবে ভোট বন্ধ করে দেয়ায় সাধারণ শ্রমিকরা হতাশ হয়েছেন। তারা ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্বাচন করতে চান।

জেলা নির্বাচন স্থগিত ভোট যশোর শ্রমিক শ্রমিক ইউনিয়ন সড়ক পরিবহন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

August 23, 2026

৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা

August 23, 2026

যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

August 23, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.