Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ
  • কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা
  • সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
  • কেশবপুরে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘের বর্ষায় ফের ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা
  • এএফসি ফুটবল দিবসে তৃণমূলে ফুটবলের বিকাশে যশোরের ভূয়সী প্রশংসা অতিথিদের
  • ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো দিচ্ছে ফিরোজা সমাজ কল্যাণ সংস্থা
  • আগুনঝরা রোদে পুড়ছে যশোরাঞ্চল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভোট চুরি রুখতে জনগণই পাহারাদার হবে : অনিন্দ্য ইসলাম অমিত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৬, ২০২৬No Comments২ Views
Facebook Twitter WhatsApp
ভোট চুরি রুখতে জনগণই পাহারাদার হবে : অনিন্দ্য ইসলাম অমিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এবার আর ভোট চুরি, ছিনতাই কিংবা ডাকাতির সুযোগ দেওয়া হবে না। বহুল প্রতীক্ষিত এই ভোট নতুন করে লুট করার চেষ্টা হলে জনগণই তা প্রতিহত করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সূচনায় মানিকদিহী গ্রামে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। অমিত বলেন, অতীতে আমাদের ভোট বারবার চুরি হয়েছে, ছিনতাই ও ডাকাতি হয়েছে। সে কারণেই দেড় যুগেরও বেশি সময় ধরে মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার সেই পরিস্থিতি আর মেনে নেয়া হবে না।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সেই কাক্সিক্ষত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে ভোটের জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করেছে। এই ভোট যাতে আর কেউ কেড়ে নিতে না পারে, সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে জনগণকে সঙ্গে নিয়ে পাহারা দেয়া হবে। নিজেদের ভোট নিজেরাই প্রয়োগ করা হবে এবং ভোটের ফলাফল নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তথাকথিত নির্বাচনে জনগণের ভোট ছাড়াই জনপ্রতিনিধি বানানো হয়েছে। এসব অবৈধ জনপ্রতিনিধিরা এলাকার কোনো বাস্তব উন্নয়ন করেনি। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না।

নিজের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, আমার পিতা তরিকুল ইসলামকে আপনারা যতবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ততবারই তিনি এই এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নে কাজ করেছেন। জনগণের জন্য কাজ করাই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনে তাকে নির্বাচিত করলে যশোর-৩ আসনের উন্নয়ন নতুন করে সাজানো হবে। কৃষিপ্রধান এই অঞ্চলের মানুষের সুবিধার্থে একটি আধুনিক হিমাগার নির্মাণ করা হবে। উন্নয়ন হবে মানুষের প্রয়োজনে, কোনো দলীয় স্বার্থে নয় বলেও তিনি আশ্বাস দেন।

পথসভায় উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে জোরালো সমর্থন জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ

মে ২৪, ২০২৬

কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মে ২৪, ২০২৬

জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.