Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৩, ২০২৪

ভোট দিতে গেলে বিএনপির পদে রাখা হবে না

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্রীপুর সংবাদদাতা

মাগুরার শ্রীপুরে আগামী ৮ মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির কোনো নেতাকর্মী ভোট দিতে গেলে তাদের দলের কোনো কমিটিতে রাখা হবে না বলে হুঁশিয়ার করেছেন দায়িত্বশীল নেতারা।

বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা বিএনপি আয়োজিত বিশেষ সভায় এ নির্দেশনা দেওয়া হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব মুন্সি রেজাউল করীমের সঞ্চালনায় তার বাড়ির সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আখতার হোসেন, সদস্য মো. মনোয়ার হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্বাস উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপির কারও এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তারপরও যদি বিএনপির কেউ নির্দেশ অমান্য করে ভোট দিতে যান, তাহলে তাদের বিএনপির কোনো কমিটিতে রাখা হবে না। তারা কোনো পদেও থাকতে পারবেন না।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.