Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ৯, ২০২৪

মণিরামপুরে ট্রাক চাপায় পথচারি নিহত

রাষ্ট্র সংস্কারে ৯ দফা প্রস্তাব
banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরে ট্রাক চাপায় এক পথচারি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের চিনাটোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুছ বিশ্বাস (৫৫) উপজেলার মাছনা গ্রামের বাসিন্দা। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহতের ভাইপো ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চাচার মাথায় সমস্যা। তিনি প্রায় কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যান। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। পরে রাত ১২টার দিকে হাসপাতাল থেকে চাচার মৃত্যুর খবর আসে। ট্রাক চাপায় চাচার মাথা ও পা বাদে দেহের বাকি অংশ পিষ্ট হয়ে গেছে। মণিরামপুর ফায়ার স্টেশনের উদ্ধার কর্মী শেখ আকাশ বলেন, দুর্ঘটনায় এক ব্যক্তির লাশ পড়ে থাকার কথা স্থানীয়রা আমাদের জানানোর পর আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছি। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি আবাসিক চিকিৎসক আলেক উদ্দিন বলেন, রাতেই স্বজনরা এসে লাশ নিয়ে গেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.