Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
  • তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা
  • বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে স্কুলছাত্রী গণধর্ষণের পর ভিডিও ভাইরাল, আটক ৩

banglarbhoreBy banglarbhoreJuly 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

মণিরামপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে ধর্ষণকারীরা। দাবিকৃত অর্থ না পেয়ে পরে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে পুলিশের দ্বারস্থ হন। এ ঘটনায় শুক্রবার মণিরামপুর থানায় গণধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা দায়েরের পর জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলো, ঝিকরগাছা উপজেলার খোষালনগর গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে প্রান্ত বিশ্বাস (২২), মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের ফজর গাজীর ছেলে আশরাফুল ইসলাম (২২) ও একই উপজেলার কোমলপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে শাওন হোসেন (১৯)।

জানা যায়, আটক আশরাফুল ইসলাম সম্প্রতি মালয়েশিয়া থেকে বাড়িতে আসে। আসার পর থেকে ষষ্ঠ শ্রেণির ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরই জের ধরে গত ২৭ জুন রাতে ফুঁসলিয়ে উপজেলার ঝাঁপা বাজারের একটি ঘরে ওই ছাত্রীকে নিয়ে যায়। রাত ৯টার দিকে ভুক্তভোগীকে জোর করে ধূমপান করায়। একপর্যায়ে ওই ছাত্রীর ঝিমুনি আসলে পাশবিক নির্যাতন চালায়। এ সময় ওই পাশবিক নির্যাতনের ভিডিও ধারণ করা হয়। এরপর ধারণকৃত ভিডিও নির্যাতনের শিকার ওই স্কুল ছাত্রীর পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে টাকা দাবি করে। দাবিকৃত অর্থ না দিয়ে ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করে। এরপর টাকা না দেয়ায় ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয় তারা। এক পর্যায়ে তা ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় শুক্রবার নির্যাতনের শিকার ওই ছাত্রীর দাদী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে মণিরামপুর থানার ওসি (তদন্ত) পলাশ বিশ্বাস ও উপ পরিদর্শক আতিকুজ্জামানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে জড়িত তিনজনকে আটক করে।

এ ব্যাপারে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজনকে আটক করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা

    September 15, 2026

    নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

    September 15, 2026

    চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.