Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২২, ২০২৪

মণিরামপুর উপজেলা নির্বাচন বর্তমান চেয়ারম্যান নাজমা খানমের মনোনয়ন প্রত্যাহার : প্রার্থীতা ফিরে পেয়েছেন লাভলু

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নাজমা খানম। সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা কল্লোল বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান নাজমা খানমকে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। তবে এ বিষয়ে নাজমা খানমের ছেলে আসিফ খান অভি বলেন, নির্বাচন করার মত টাকা আমাদের হাতে নেই। এ জন্য মা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে তিনি কাউকে সমর্থন দিচ্ছেন না।

নাজমা খানম মণিরামপুরে উপজেলা পরিষদে দুই বার মহিলা ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
এদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মনিরামপুরে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা লেয়াকত আলী ও ফরহাদ হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী গুলবদন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

অপরদিকে ঋণ খেলাপির দায়ে প্রার্থীতা বাতিলের পর জেলা প্রশাসকের দপ্তরে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। ফলে প্রথম ধাপে মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্তভাবে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চার জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ মঙ্গলবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.