বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগর-মণিরামপুর উপজেলার সীমান্তবর্তী মশিয়াহাটি ডিগ্রি কলেজের দক্ষিন পাশে ১৫ নং কুলটিয়া ইউনিয়নের কুলটিয়া মোড়ে নিপুনের দোকানে সন্ত্রাসীরা মানব মন্ডল (৪০) নামে একজনকে গুলি করেছে। তার উরুতে গুলি লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।আজ (শুক্রবার) রাত আনুমানিক পোনে ৯টায় কুলটিয়া মোড়ে এ গুলির ঘটনা ঘটে।
তিনি মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃণাল কান্তি মন্ডলের ছেলে।
গুলি করে বেরিয়ে যাওয়ার সময় অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটীতে ডিবির হাতে ৩ জন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।
তারা হলেন, অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের নারায়ন মন্ডলের ছেলে শিশির মন্ডল (৩০), মনিরামপুর উপজেলার হরিদাশকাটি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের অমল সরকারের ছেলে তন্ময় সরকার (১৮) ও অভয়নগর উপজেলার বুইকরার মৃত সোহরবের ছেলে হান্নান (৩২)। গুলি করার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
অভয়নগর থানার ওসি বক্কার রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থানে উপস্থিত হয়েছি। জনগণ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শিরোনাম:
- দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
- জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
- ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
- আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
- যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
- সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
- জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
- একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

