Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ
  • ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা
  • যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২
  • মাগুরায় জেলা আওয়ামী লীগর কার্যালয় উদ্বোধনের পাঁচ মিনিটের মধ্যে অগ্নি সংযোগ ভাঙচুর, আটক ৩
  • ইরানে হামলার প্রতিবাদে যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
  • যশোরে ‘চালডাল’ কর্মীদের বকেয়া বেতন সংকটের সমাধান
  • যশোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মরিচের দাম ১২০ টাকা

banglarbhoreBy banglarbhoreজুলাই ২৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বাজারে কাঁচা মরিচের উত্তাপ কমতে শুরু করেছে। স্বাভাবিক হচ্ছে বাজার দর। সবজির আমদানিও বেড়েছে। তবে ক্রেতার সমাগম কিছুটা কমছে।

শুক্রবার বিকেলে শহরের বড় বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতার উপস্থিতি কম। সবজির ডালি সাজিয়ে বসে আছেন বিক্রেতা। হরেক রকমের তরিতরকারিতে ভরপুর কাঁচা বাজার। এদিন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে। এছাড়া প্রতিকেজি মিষ্টি কুমড়া ৩৫ টাকা, কচুরমুখি ৫০ টাকা, আমড়া ৪০ টাকা, পুঁইশাক ২০ টাকা, কলা ৬০ টাকা, পটল ৩০ টাকা, উঁচ্ছে ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, পেঁয়াজ ১১০ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, শুকনো মরিচ ৪৫০ থেকে ৫০০ টাকা, আলু ৬০ টাকা, লাউ ৩০ থেকে ৩৫ টাকা (পিস), বেগুন ৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, টমেটো ১৪০ টাকা, গাজর ২০০ টাকা, শশা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে গরুর মাংস ৭৫০ টাকা, ছাগলের মাংস ১ হাজার ৫০ থেকে ১১শ ৫০ টাকা, জাত ভেদে মুরগির মাংস ১৮০ থেকে ৩৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বড় বাজারের কাঁচামাল বিক্রেতা মো. সালাম বলেন, এখন কাঁচামালের আমদানি বেড়েছে। যে কারণে বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। ভারত থেকে এলসি কাঁচা মরিচ আসছে। মরিচের দাম প্রায় অর্ধেক কমে গেছে। কাঁচা মালের দাম আজ এক কাল আর এক রকম হয়ে যায়।

রিফাত হোসেন নামে অন্য এক বিক্রেতা বলেন, আমরা মোকামে সবজি পাচ্ছি। বাজারে চাহিদা মোতাবেক সবজি আছে। কিছু সবজির দাম কমেছে।

ইসতিয়াক আহমেদ নামে এক ক্রেতা বলেন, কাঁচা মরিচ, বেগুনসহ কয়েকটা সবজির দাম কমেছে। কিছু সবজির দাম ৪০ থেকে ৬০ টাকায় বেঁধে আছে। কাঁচা সবজির দাম ৩০ টাকার ভিতরে থাকলে সবার জন্য সুবিধা। ইদানিং দেখা যাচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী ওজনে কম দিচ্ছে। বাজার মনিটরিং তদারকি বাড়ানোর দাবি জানান তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ

মার্চ ৫, ২০২৬

ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা

মার্চ ৫, ২০২৬

যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২

মার্চ ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.