Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ
  • বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি
  • বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন
  • নিউমুরিং টার্মিনাল ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
  • যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ
  • গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  • জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ
  • ‘কন্যাশিশুর সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গল্প করতে করতেই মৃত্যুর কোলে বীরমুক্তিযোদ্ধা শেখ আশরাফুল ইসলাম

banglarbhoreBy banglarbhoreJuly 14, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

সহযোদ্ধাদের সাথে গল্প করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বীর মুক্তিযোদ্ধা শেখ আশরাফুল ইসলাম। সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রতিদিনের মতো মিলিত হয়েছিলেন তিনি।

মুজিব বাহিনীর উপ-প্রধান রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টুসহ বেশ কয়েকজন বীরমুক্তিযোদ্ধা জীবনের পড়ন্ত বেলায় বৃষ্টিমুখর সকালে মেতেছিলেন গল্পের ছলে প্রাণময় আড্ডায়।

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন জাতির একজন শ্রেষ্ঠ সন্তান শেখ আশরাফুল ইসলাম। সাথে সাথেই সেবা করতে শুরু করেন সহযোদ্ধারা। কিন্তু নিষ্ঠুর মৃত্যু তাকে ক্ষমা করেনি। শেষমেষ পাড়ি জমালেন অনন্ত যাত্রায়।

যশোর শহরের পুরাতন কসবা টালিখোলা এলাকার বাসিন্দা শেখ আশরাফুল ইসলামের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী এবং ৩ ছেলে ও ১ মেয়ে, নাতি, নাতিনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনী যশোরের উপ-প্রধান রবিউল আলম জানান, মরহুমের বড় ছেলে কর্মসূত্রে ময়মনসিংহের থাকেন। বাবার মৃত্যুর খবর শুনে তিনি যশোরের পথে রওনা দিয়েছেন। মঙ্গলবার গার্ড অফ অনার এবং নামাজে জানাজা শেষে আশরাফুল ইসলামের দাফন সম্পন্ন হবে। তবে কখন ও কোথায় তার ছেলে যশোর আসলে চূড়ান্ত হবে বলে জানান তিনি।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোরের মুক্তিযোদ্ধারা। এক বিবৃত্তিতে প্রয়াত শেখ আশরাফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সংবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন, মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর উপ প্রধান রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এইচ এম মুজাহারুল ইসলাম মন্টু, সাবেক ডেপুটি কমান্ডার ইঞ্জিনিয়ার আবুল হোসেন, কাজী আব্দুস সবুর হেলাল, আফজাল হোসেন দোদুল প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ

    October 13, 2026

    বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি

    October 13, 2026

    বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.