Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ
  • নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা
  • সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার
  • জীবননগরে মাঠ থেকে অচেতন রক্তাক্ত যুবক উদ্ধার
  • বাল্যবিয়েকে ‘না’ বলুন : মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৩, ২০২৪

মসজিদের টাকার হিসাব চাওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা

যশোরের ঝিকরগাছায় মসজিদের টাকার হিসাব চাওয়ায় স্কুল শিক্ষক হাসানুজ্জামান ওদুই সাংবাদিক ইসমাইল হোসেন এবং আব্দুর রহমান বাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল আউয়াল। রোববার রাতে ঝিকরগাছা থানায় উভয় পক্ষকে ডাকা হলেও অভিযোগকারী সভাপতি হাজির হননি। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ এমনটাই জানালেন। ঘটনাটি উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মসজিদের ঘটনা।

জানা যায়, উপজেলার নাভারন ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মসজিদের মুসল্লীরা সভাপতি আব্দুল আউয়ালের কাছে আয়-ব্যয় ও অনুদানের টাকার হিসাব চান। মুসল্লিদের সাথে দৈনিক মানবজমিনের সাংবাদিক ইসমাইল হোসেন, বার্তা কণ্ঠ পত্রিকার সংবাদিক আব্দুর রহমান বাবু এবং শিক্ষক হাসানুজ্জামানও আয় ব্যয়ের হিসাব দেয়ার কথা বলেন। এতে মসজিদের সভাপতি ক্ষিপ্ত হয়ে থানায় এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

রোববার রাতে থানায় উভয় পক্ষকে ডাকা হলেও মসজিদ কমিটির সভাপতি হাজির হননি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, বিবাদীপক্ষ দৈনিক মানবজমিনের সাংবাদিক ইসমাইল হোসেন এবং দৈনিক বার্তা কন্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুর রহমান বাবু থানায় হাজির হলেও বাদীপক্ষ মসজিদ কমিটির সভাপতি আব্দুল আউয়াল হাজির হননি।

এলাকাবাসী জানিয়েছেন, মসজিদ কমিটির সভাপতি আব্দুল আউয়াল এবং তার পুত্ররা এলাকায় নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকেন। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ

নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা

সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.