সাতক্ষীরা সংবাদদাতা
খুলনায় মহানবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কটূক্তিকারী উৎসব মন্ডলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সাতক্ষীরায় র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে কলেজ সামনে এই র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে কোন ধর্মকে নিয়ে কটূক্তি সহ্য করা হবে না। খুলনায় উৎসব মন্ডল নামের এক যুবক মহানবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে ফেসবুকে কটূক্তি ও বাজে মন্তব্য করেছিলো। তাকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে সাধারন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রিয়াজ রহমান, সাদিক ইবনে মুজিব, ফয়জুর রহমান, মো: নূরে আলম, প্রমুখ।
শিরোনাম:
- ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
- আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
- ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
- ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
- যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
- ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
- যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
- সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)