Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আধুনিকায়ন হচ্ছে যশোর মৎস্যবিজ কেন্দ্র
  • তালায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অনিয়ম দুর্নীতি : টন টন টিআর হরিলুট
  • গণহত্যা দিবস উপলক্ষে ঝিকরগাছায় আলোচনা সভা অনুষ্ঠিত
  • কৃষ্ণনগরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
  • মাগুরায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
  • ফেরির ধাক্কায় পন্টুন থেকে পদ্মায় যাত্রীবাহী বাস
  • যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • শ্যামনগরে তেলের জন্য দেড় কিলোমিটার দীর্ঘ লাইন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের কর্মবিরতি

banglarbhoreBy banglarbhoreমে ৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মাগুরা জেলা শাখার উদ্যোগে সোমবার কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত দুই ঘণ্টাব্যাপি এই কর্মবিরতিতে জেলা জজ আদালতের প্রায় ১৫০ জন কর্মচারী অংশগ্রহণ করেন।

এসোসিয়েশনের পক্ষে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদানের পাশাপাশি যুগোপযোগী পদ সৃজন, ব্লক পদ বিলুপ্তি এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি জানো হয়।

উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আলম (পরাগ), সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দীন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপদেষ্টা সঞ্জয় কুমার রায় ও খাইরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা সুলতানা এবং জেলা সদস্য রেজাউর রহমান।

এ ছাড়াও বক্তব্য রাখেন মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সায়েদ হাসান টগর।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আধুনিকায়ন হচ্ছে যশোর মৎস্যবিজ কেন্দ্র

মার্চ ২৫, ২০২৬

তালায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অনিয়ম দুর্নীতি : টন টন টিআর হরিলুট

মার্চ ২৫, ২০২৬

গণহত্যা দিবস উপলক্ষে ঝিকরগাছায় আলোচনা সভা অনুষ্ঠিত

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.