Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৯, ২০২৫

যশোরে বিএনপি নেতা আকুলের মৃত্যুবার্ষিকী পালিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে বিএনপি নেতা আকুলের মৃত্যুবার্ষিকী পালিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আকুলের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, কবর জিয়ারত, দোয়া মাহফিল, শ্রদ্ধা নিবেদন। বৃহস্পতিবার আশিকুর রহমান আকুলের ১৩তম হত্যাবার্ষিকী জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনসহ তার পারিবারিক আয়োজনে এ সকল কর্মসূচি পালিত হয়।

যশোর শহরতলী নওয়াপাড়া ইউনিয়নের কিসমত নওয়াপাড়া গ্রামে আশিকুর রহমান আকুলের কবরে প্রথমে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি,জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, সদর উপজেলা যুবদল, সদর উপজেলা শ্রমিক দল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ শহীদ আশিকুর রহমান আকুলের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যাপক নার্গিস বেগম ও অনিন্দ্য ইসলাম অমিত তার স্বজনদের খোঁজ খবর নেন। কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, অ্যাড. মো. ইসহক, সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য মিজানুর রহমান খান, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দার হোসেন, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,

সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, সহ-সভাপতি আলাউদ্দিন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান মধু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, নওয়াপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম-সম্পাদক আসাদুল আলম ঝন্টু, জিয়া স্মৃতি পাঠাগার জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন লতা, যুবদল নেতা কামরুল হাসান শিমুল প্রমুখ।

এছাড়া পারিবারিক আয়োজনে বাদ আছর নওয়াপাড়া বিশ্বাস বাড়ি ও দীঘিরপাড় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আকুলের মৃত্যুবার্ষিকী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.