Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও
  • যশোর সদরে তিনটি কালভার্টের উদ্বোধন
  • জ্বালানি খাতকে নিরাপদ করতে বৈচিত্র্য আনতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১০, ২০২৬

মাগুরায় মুসাব্বির হত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১০, ২০২৬
Facebook Twitter WhatsApp
মাগুরায় মুসাব্বির হত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা জেলা সংবাদদাতা
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিকেল সাড়ে চারটার দিকে শহরের ভায়না মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে ইসলামপুর পাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘খুনিদের দ্রুত গ্রেপ্তার কর’, ‘রাজনৈতিক হত্যা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান দেয়।

সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম বলেন, “দেশে বিরোধী মত দমনে একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটছে। বিচারহীনতার সংস্কৃতিই এসব নৃশংস ঘটনার মূল কারণ। মুসাব্বির হত্যার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।”

সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসু বলেন, “এই হত্যাকাণ্ডের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলকে ভীত-সন্ত্রস্ত করার অপচেষ্টা চলছে। কিন্তু নেতাকর্মীরা ভয় পায় না। মুসাব্বিরের রক্ত আমরা কখনোই বৃথা যেতে দেব না।”

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে নিহত মুসাব্বিরের রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও

যশোর সদরে তিনটি কালভার্টের উদ্বোধন

জ্বালানি খাতকে নিরাপদ করতে বৈচিত্র্য আনতে হবে : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.