Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মাগুরায় লিচু গাছে গামছায় ফাঁস অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
মাগুরায় লিচু গাছে গামছায় ফাঁস অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn
মাগুরা সংবাদদাতা
মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় মো. নজির মন্ডল (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দক্ষিণ মির্জাপুর বাল্য গ্রামের বাসিন্দা এবং ফটিক মন্ডলের পুত্র।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বাল্যবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা প্রথমে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
জানা গেছে, গত সোমবার দুপুর ২টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। সকালে এলাকাবাসীর মাধ্যমে ঝুলন্ত মরদেহের খবর পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের নায়েব মুন্সী প্রথমে লিচু বাগানে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান। পরে তিনি চিৎকার করে লোকজন জড়ো করেন।
এ ঘটনায় এলাকায় নানা আলোচনা চলছে। কেউ এটিকে আত্মহত্যা বলছেন, আবার কেউ হত্যাকাণ্ডের আশঙ্কা করছেন। খবর পেয়ে রাঘবদাইড় লক্ষীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠান।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। উল্লেখ্য, মো. নজির মন্ডল দীর্ঘ বছর প্রবাসে ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.