Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১৬, ২০২৪

মাগুরায় শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন না জামায়াত নেতারা !

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা প্রতিনিধি

মাগুরায় প্রথম ধাপে সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উভয় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প

দে জামায়াতে ইসলামী দলের ২ জন প্রার্থী যথাক্রমে ফারুক হোসেন এবং মিজানুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে জানা গেছে। ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে তারা নির্বাচিত হয়েছিলেন।

মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মাগুরা শহর জামায়াতের আমির ফারুক হোসেন বলেন, উভয় উপজেলাতে জামায়াতের প্রার্থী থাকলেও কেন্দ্রীয়ভাবে নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিধায় নির্ধারিত সময়ের আগেই আমরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেব।

একই রকম বক্তব্য দিয়েছেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান।

মাগুরা জেলার সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন- এএইচ এম জাহিদুর রেজা, রানা আমির ওসমান, শেখ নবীব আলী, মীর আবদুল কুদ্দুস, জাহাঙ্গীর হোসেন, উত্তম কুমার বিশ্বাস এবং রেজাউল ইসলাম।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন বাহারুল ইসলাম, আপেল মাহমুদ, ফারুক হোসেন এবং সুমন কুমার ঘোষ। মহিলা ভাইস চেয়ারম্যান পদের ৪ প্রার্থী হচ্ছেন- সোনিয়া সুলতানা, রুখসানা ইয়াসমিন নাজু, মিনতী রাণী দত্ত এবং শারমিন আক্তার রোজি।

অন্যদিকে শ্রীপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন- শরিয়াত উল্লাহ হোসেন মিয়া, মিয়া মাহমুদুল গণি (বর্তমান চেয়ারম্যান), মোতাসিম বিল্লাহ সংগ্রাম এবং খোন্দকার আসরার এলাহী।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী হচ্ছেন- বাবুল রেজা, প্রান্ত কুমার চাকী, মিজানুর রহমান, কাজী জালাল উদ্দিন, আলীনুর রহমান, খাইরুল আলম এবং খলিলুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী হচ্ছেন- নারগিস সুলাতানা, জোয়ারদার স্বর্ণালী এবং কৃষ্ণা রানী দাস।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.