Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরা আব্দুল গণি একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন শিল্প সচিব

banglarbhoreBy banglarbhoreNovember 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা
মাগুরা আব্দুল গণি একাডেমির বহুল প্রত্যাশিত চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা আব্দুল গণি একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ জহির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ঢাকা অঞ্চলের) তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান শওকত, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান প্রমুখ।

আয়োজকরা জানান, ৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট এই একাডেমিক ভবন নির্মাণ করা হবে। কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ কাজটি সম্পন্ন করবে এক বছরের মধ্যে। ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও উন্নত শিক্ষার পরিবেশে পাঠদান গ্রহণ করতে পারবে। বিদ্যালয়ের সামনে থাকবে উন্মুক্ত খেলার মাঠ, যেখানে শিক্ষার্থীদের জন্য নিয়মিত ক্রীড়া সুবিধা নিশ্চিত হবে।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের পর শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান মাগুরা জেলা পরিষদের মালিকানাধীন “আনন্দ সরোবর” পুকুরের উন্নয়ন ও শিশু পার্ক নির্মাণ কাজসহ বিশ্ব ব্যাংক সহায়তাপুষ্ট লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় মাগুরা পৌরসভার কলেজ পাড়া প্রধান সড়ক পুনঃনির্মাণ ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আব্দুল গণি একাডেমি ভবন উদ্বোধন ভিত্তিপ্রস্তর মাগুরা শিল্প সচিব
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.