Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত
  • বাংলার ভোর উপদেষ্টা হারুন-অর-রশিদের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা
  • আলোচিত সাবেক ওসি বিপ্লব নাথ গ্রেপ্তার
  • যশোরে ছাত্রদলের কর্মী সভা
  • প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধা বঞ্চিত যশোর অঞ্চলের মানুষ
  • ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাতৃভাষা দিবস : সম্মিলিত সাংস্কৃতিক জোটেটর অনুষ্ঠান শেষ

banglarbhoreBy banglarbhoreFebruary 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের দুই দিনের অনুষ্ঠান শেষ হয়েছে। বুধবার সন্ধ্যায় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়।

সন্ধ্যা ছয়টায় সম্মিলিতভাবে এবং সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ সংগীতটি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। টানা তিন ঘণ্টার অনুষ্ঠানে যশোরের বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের ডালিতে ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি এবং নাটক।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনগুলো হল চারুতীর্থ, তীর্যক, বিবর্তন, সপ্তসুর, পুনশ্চ, চাঁদের হাট, স্বরলিপি, সুরধনী, নৃত্যবিতান, সৃষ্টিশীল, শেকড় ও শিল্পাঙ্গন। সবশেষে বিবর্তন যশোরের উদ্যোগে মঞ্চস্থ হয় নাটক সতর্ক সংকেত। অনুষ্ঠানে এককভাবে আবৃত্তি করেন কামরুল হাসান রিপন, শিলা দাস, জাহিদুল জাদু ও কাজী সাহেদ নেওয়াজ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে

    October 29, 2026

    যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    October 29, 2026

    ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত

    October 29, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.