Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু
  • নেশার টাকা না পেয়ে ঝিনাইদহে মাকে কুপিয়ে হত্যা
  • সুন্দরবনের অরণ্য থেকে খলিফাতাবাদ: হযরত খানজাহান আলী (রহ.)-এর জীবন, সাধনা ও কর্ম
  • কেশবপুরে শিশুখাদ্যে ভেজাল : রিভা ফুডকে লাখ টাকা জরিমানা
  • লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা
  • জমিজমার বিরোধে ভাতিজা হত্যা চাচার যাবজ্জীবন, ছেলের এক বছর কারাদণ্ড
  • যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন কাটার সময় নারী আটক
  • ইয়াবাসহ সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মামলা থেকে নাম কাটানোর নামে পুলিশ পরিচয়ে চাঁদা দাবি : ভোরে লাশ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreMarch 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ সংবাদদাতা
থানা থেকে বলছি, তোমার নামে মামলা হচ্ছে। নাম বাদ দিতে হলে আজ রাতের মধ্যেই দুই লক্ষ টাকা দিতে হবে। নইলে পুলিশ তোমাকে বাড়ি থেকে ধরে আনবে। এমন কথা শুনে ভয়ে রাতে বাড়ি থেকে বের হবার পর ভোরে গ্রামের মাঠের ড্রেনের মধ্যে পাওয়া গেছে আমিনুল ইসলাম (৫০) নামে এক ইউপি সদস্যের মরদেহ। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা রোকনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য। এ ঘটনায় নিহতের কন্যা কালীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, ওই রাতেই একই পরিচয়ে শিমলা-রোকনপুর ইউনিয়নের ইউনুচ আলী, টিটো হোসেন, মুনছুর আলী, সিদ্দিক বিশ্বাস, রাকিব হোসেন, আকবর আলী ও আমিনুল ইসলাম নামে ৭ জন ইউপি সদস্যের কাছে পুলিশ পরিচয়ে ফোন দেয়া হয়। এ সময় মামলার ভয় দেখিয়ে মোবাইলে তাদের কাছেও চাঁদা দাবি করে অজ্ঞাত প্রতারকরা।

নিহতের কন্যা পুকুরিয়া গ্রামের আফরোজা খাতুন তার অভিযোগে উল্লেখ করেছেন, গত শনিবার (১৫ মার্চ) রাত ১০ টা ০২ মিনিটে তার পিতা ইউপি সদস্য আমিনুল ইসলামের ব্যবহৃত ০১৭২৪-০৮২১৩২ মোবাইল নম্বরে অজ্ঞাত পরিচয়ে ০১৩১৪-৮৯২০২১ নম্বর থেকে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলে, আমি থানার পুলিশ বলছি। আপনার নামে থানাতে একটি মামলা হচ্ছে। এই মামলা থেকে নাম খারিজ করতে দুই লাখ টাকা দিতে হবে। ফোনে এমন কথা শুনে আমিনুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অপর প্রান্তের অজ্ঞাত ব্যক্তি তাকে গালিগালাজ ও হুমকিসহ বাড়ি থেকে তুলে নেয়ার নানা ভয়ভীতি দেখায়। এই বিষয়টি পরিবারকে জানিয়ে তার পিতা রাত সাড়ে ১০ টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে আর বাড়ি ফিরে আসেননি তিনি। পরদিন ১৬ মার্চ ভোরে পুকুরিয়া গ্রামের মাঠের একটি ড্রেনের মধ্যে থেকে আমিনুলের মৃতদেহ পাওয়া যায়। তবে, কিভাবে তার মৃত্যু হয়েছে, এর সঠিক কারণ কেউ বলতে পারেনি। এ নিয়ে পরিবার ও গ্রামবাসীদের ধারনা, অজ্ঞাত চাঁদাবাজদের ভয়ে বাড়ি ছেড়ে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন তিনি।
শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইউনুচ আলী বলেন, একইদিন রাত ৯ টা ৫২ মিনিটে একই মোবাইল নং থেকে থানার এএসআই মাসুদ বলছি পুলিশ পরিচয়ে তাকে কল দিয়েছিল। এ সময় তাকে বলে, তুই আ.লীগ করিস, তোর নামে মামলা হচ্ছে। মামলা থেকে নাম খারিজ করতে দুই লাখ টাকা দিবি। এ সময় মেম্বর ইউনুচ মোবাইলে কথা বলা পুলিশের সাথে থানাতে দেখা করতে চাইলে গালিগালাজ ও দেখে নেবার হুমকি দেয়। ইউনুচ আরো জানায়, একই রাতে আরো ৬ জন ইউপি সদস্যকে মোবাইলে হুমকি দিয়েছে ওই প্রতারক চক্রটি।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, মৃত ব্যক্তির স্বজনরা থানাতে এসে একটি অভিযোগ দিয়েছিলেন। কিন্তু কিছু সময় পরই আবার অভিযোগটি নিয়ে গেছেন। পুলিশ পরিচয়ে চাঁদা দাবিকৃত ব্যক্তির নাম ও মোবাইল নম্বর খতিয়ে দেখেছেন। কালীগঞ্জ থানায় কর্মরত কারো এই মোবাইল নম্বর নাই। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। অভিযোগটি প্রথমে দেবার পরেই আবার সেটি নিয়ে গেছে ভুক্তভোগীরা। একটি প্রতারকচক্র ঈদকে সামনে রেখে বিভিন্ন কৌশলে চাঁদা চেয়ে মানুষকে হয়রানি করছে।

চাঁদা দাবি পরিচয়ে লিশ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

    August 14, 2026

    নেশার টাকা না পেয়ে ঝিনাইদহে মাকে কুপিয়ে হত্যা

    August 14, 2026

    সুন্দরবনের অরণ্য থেকে খলিফাতাবাদ: হযরত খানজাহান আলী (রহ.)-এর জীবন, সাধনা ও কর্ম

    August 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.